[b]ঢাকা:[/b] মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান বলেছেন, এখনই সময়; প্রয়োজনে শক্তি প্রয়োগ করে হলেও অপশক্তিকে রুখতে হবে। বাংলাদেশকে আমাদের রক্ষা করতে হবে। অসাম্প্রদায়িক চেতনাকে সমন্বিত রাখতে হবে।
বুধবার সকালে বৈষম্য বিলোপ আইনের খসড়া গবেষণাকাজের ওপর এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মিজানুর রহমান বলেন, বাংলাদেশের প্রতিটি নাগরিকের পূর্ণ নিরাপত্তা রাষ্ট্র ও সরকারকেই নিশ্চিত করতে হবে। সরকার অবিলম্বে এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেবে বলে আমি আশা করি।
গত কয়েক দিনের সহিংসতার বিষয়ে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, সরকারের পক্ষ থেকে আমাদের আশ্বস্ত করা হলো নির্বাচনকালীন যাতে কোনো ধরনের সহিংসতা না হয়, সে জন্য মাঠে পর্যাপ্তসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নিয়োজিত আছেন। কিন্তু নির্বাচনের আগের দিন দেখলাম একজন প্রিসাইডিং অফিসারকে দুর্বৃত্তরা পিটিয়ে-কুপিয়ে হত্যা করল। ভোট শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কিভাবে সংখ্যালঘুদের বাড়িতে অগ্নিসংযোগ, লুটতরাজ করা হলো; তাও দেখলাম।
আইন কমিশনের চেয়ারম্যান বিচারপতি এ বি এম খায়রুল হকের সভাপতিত্বে ‘সকলের জন্য সমান সুযোগ, অধিকার, সুরক্ষা ও পূর্ণ অংশীদারিত্ব নিশ্চিত করার লক্ষ্যে বৈষম্য বিলোপবিষয়ক আইন প্রণয়ন’ বিষয়ে সুপারিশ তুলে ধরেন কমিশনের মুখ্য গবেষণা কর্মকর্তা ফউজুল আজিম। অনুষ্ঠানে কমিশনের সদস্য এমশাহ আলম ও সচিব মো. আশরাফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
অপশক্তি রুখতে প্রয়োজনে শক্তি প্রয়োগ: ড. মিজান
ঢাকা: মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান বলেছেন, এখনই সময়; প্রয়োজনে শক্তি প্রয়োগ করে হলেও অপশক্তিকে রুখতে হবে। বাংলাদেশকে আমাদের রক্ষা করতে হবে। অসাম্প্রদায়িক চেতনাকে সমন্বিত রাখতে হবে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে নাগরিকদের ৬ দফা
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিচারব্যবস্থা ও মানবাধিকার সুরক্ষা নিয়ে উদ্বেগ জানিয়ে ছয় দফা দাবি তুলে ধরেছেন শতাধিক নাগরিক। তাদের অভিযোগ, দখল-চাঁদাবাজির বিস্তার, মানবাধিকার সুরক্ষার আইনি ভিত্তি দুর্বল হওয়া এবং বিচারবহির্ভূত পদক্ষেপের দিকে ঝোঁকের কারণে রাষ্ট্রীয় গুম, খুন ও নিপীড়নের পুরোনো ব্যবস্থা ফিরে আসার আশঙ্কা তৈরি হয়েছে।
২৪ ঘণ্টার বেশি কাউকে আটক রেখে গ্রেপ্তার না দেখালে ‘গুম’ হিসেবে গণ্য হবে
চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, আইনশৃঙ্খলা বাহিনী ২৪ ঘণ্টার বেশি কাউকে আটক রেখে গ্রেপ্তার না দেখালে ও আইনি লড়াইয়ের সুযোগ না দিলে অতিরিক্ত সময়টুকু ‘গুম’ হিসেবে গণ্য হবে।
দুর্বল জাতীয় মানবাধিকার কমিশন বিলের প্রতিবাদে বিরোধী দলের ওয়াকআউট
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে জারি করা জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ বাতিল করে নতুন করে দুর্বল আইন পাশের জন্য জাতীয় সংসদে উত্থাপন করায় জাতীয় সংসদ থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল।
গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন
জাতীয় মানবাধিকার কমিশনকে নির্দিষ্ট ক্ষেত্রে গ্রেপ্তারের ক্ষমতা দেওয়ার সুপারিশ করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। ‘জাতীয় মানবাধিকার কমিশন বিল, ২০২৬’-এর খসড়ায় পাঁচ জায়গায় পরিবর্তন এনে সংশোধিত আকারে বিলটি সংসদে পাসের সুপারিশ করেছে কমিটি।
গুম প্রতিরোধ বিল সম্পর্কিত সংসদীয় কমিটি থেকে বিরোধী দলের ওয়াকআউট
স্বরাষ্ট্র মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে গুম প্রতিরোধ ও প্রতিকার বিল নিয়ে আলোচনায় অংশ নেননি বিরোধী দলের সংসদ সদস্যরা। আজ রোববার বিকেলে জাতীয় সংসদ ভবনে কমিটির বৈঠক থেকে তাঁরা ওয়াকআউট করেছেন। এর আগে সকালে আইন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে জাতীয় মানবাধিকার কমিশন বিল নিয়েও আলোচনায় অংশ নেওয়া থেকে বিরত থাকেন বিরোধী দলের সদস্যরা।
















