মাদারীপুরের শিবচরের মাদবরচরে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যাক্ত ভবনসহ ১১টি বসতঘর ও ৪টি রান্নাঘর সম্পূর্ণ পুড়ে গেছে।
রোববার সন্ধ্যায় এ অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩০ লাখ টাকা বলে এলাকাবাসী ও পারিবারিক সূত্র দাবি করছেন। স্থানীয়রা প্রায় ২ ঘন্টা চেষ্টার করে আগুন নিয়ন্ত্রণে আনে।
এলাকাবাসী জানায়,সন্ধ্যায় শিবচর উপজেলার মাদবরেরচর বাখরেরকান্দি গ্রামের হাসেম খলিফার বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় ১১টি বসতঘর,৪টি রান্নাঘর আগুনে সম্পূর্ণ পুড়ে যায়।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ১০টি পরিবার খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছে। রান্না ঘরের উনুন থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে স্থানীয়রা প্রাথমিক ধারণা করছেন।
[b]ঢাকা, ১৬ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]
শ্রেণীহীন
বিদ্যালয়ে অগ্নিকাণ্ড, ভবনসহ বসতবাড়ি পুড়ে ছাই
মাদারীপুরের শিবচরের মাদবরচরে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যাক্ত ভবনসহ ১১টি বসতঘর ও ৪টি রান্নাঘর সম্পূর্ণ পুড়ে গেছে





