বিশ্ব ইজতেমা শুরু হওয়ার আগের রাতেই (বৃহস্পতিবার) হৃদরোগে আক্রান্ত হয়ে দুই মুসল্লির মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন ঢাকার কেরানীগঞ্জের আছর  উদ্দিনের ছেলে ওমর আলী (৪৮) ও সিরাজগঞ্জের বিলকুটি উপজেলার মধ্যমিটুয়ানী এলাকার নীর হোসেন প্রমানিকের ছেলে হাজী আব্দুল মজিদ প্রমানিক (৬৫)।
রাত আড়াইটার দিকে হৃদরোগে আক্রান্ত ওমর আলীকে টঙ্গী হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এদিকে রাত ৩ টা ২৫ মিনিটের দিকে অসুস্থ অবস্থায় হাজী আব্দুল মজিদ প্রমানিককে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানিয়েছেন হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মাহবুবুর রহমান চৌধুরী।
[b]গাজীপুর ২৪ জানুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এমআর
[/b]