[b]কায়রো:[/b] মিশরে সেনা সমর্থিত অন্তর্বর্তী সরকার ছোট ছোট মসজিদগুলোতে শুক্রবারের জুম্মার নামাজে নিষেধাজ্ঞা আরোপ করেছে। খবর মিডল ইস্ট মনিটরের।
অন্তর্বর্তী সরকারের ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মোহামেদ মোখতার জুমা এ নির্দেশ জারি করেছেন।
তিনি জানিয়েছেন, এখন থেকে মিশরের ৮০ বর্গমিটারের চেয়ে ছোট মসজিদগুলোতে জুম্মার নামাজ আদায় করা যাবে না।
এই নির্দেশ ইতোমধ্যে বেশ কয়েকটি অঞ্চলে কার্যকরও করা হয়েছে বলে জানা গেছে। তবে, এর বিরুদ্ধে দেশটির বিভিন্ন জায়গায় ব্যাপক বিক্ষোভ হয়েছে।
প্রায় পাঁচ সপ্তাহ আগে আল-কালিয়ুবিয়া গভর্নরেট-এ প্রথম এ আদেশ কার্যকর করা হয়। মসজিদগুলোতে শুক্রবারের জুম্মার নামাজকে কেন্দ্র করে সামরিক অভ্যুত্থান বিরোধী বিক্ষোভ হয়ে থাকে বলেই এই ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানা গেছে। সূত্র: মিডল ইস্ট মনিটর
টাইম নিউজ/এসএমএ
শ্রেণীহীন
মিশরে জুম্মার নামাজ আদায়েও নিষেধাজ্ঞা
কায়রো: মিশরে সেনা সমর্থিত অন্তর্বর্তী সরকার ছোট ছোট মসজিদগুলোতে শুক্রবারের জুম্মার নামাজে নিষেধাজ্ঞা আরোপ করেছে। খবর মিডল ইস্ট মনিটরের। অন্তর্বর্তী সরকারের ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মোহামেদ মোখতার জুমা এ নির্দেশ জারি করেছেন।





