কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি গরু ব্যবসায়ী মুকুল মিয়ার লাশ হস্তান্তর করেছে বিএসএফ।
সোমবার সকালে সীমান্তের ৯৩৪ নম্বর আন্তর্জাতিক পিলারের সাব পিলার-১ এর কাছে ভারতীয় নাগরিক সুরত আলীর বাড়ির আঙিনায় বেলা ১১টায় বিজিবির কাছে লাশটি হস্তান্তর করা হয়।
এসময় বিজিবির পক্ষে লাশ গ্রহণ করেন শিমুলবাড়ী কোম্পানী কমান্ডার সুবেদার রাই মোহন রায়।
বিএসএফের পক্ষে ছিলেন করলা কোম্পানী কমান্ডার ডিডি শর্মা। ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ জানান, লাশ ময়নাতদন্তের পর দাফনের জন্য তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
শনিবার ভোররাতে উপজেলার খলিশা কোটাল সীমান্তের ৯৩৪ নং পিলারের পাশে কাঁটাতারবিহীন ফাঁকা জায়গা দিয়ে ভারত বাংলাদেশের একটি যৌথ গরু ব্যবসায়ী দল গরু নিয়ে সীমান্ত পার হওয়ার চেষ্টা করলে ভারতীয় বসকোটাল ক্যাম্পের টহলরত বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি চালায়।
এসময় বাংলাদেশের ফুলবাড়ী উপজেলার পশ্চিম বালাটারী গ্রামের ইসমাইল হোসেনের ছেলে গরু ব্যবসায়ী মুকুল মিয়া (৩৫) পিঠে গুলিবিদ্ধ হয়ে নোম্যান্স ল্যান্ডেই পড়ে যান। পরে বিএসএফ তাকে মারতে মারতে টেনে হিচঁড়ে ভারতের ভিতরে নিয়ে যায়। রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। পরে বিজিবির লাশ ফেরৎ দেওয়ার জন্য বিএসএফের কাছে চিঠি পাঠায়।
রোববার নিহতের লাশ ফেরত পাওয়ার অপেক্ষায় দিনভর শত শত মানুষ সীমান্ত এলাকায় ভিড় করলেও বিএসএফ লাশ দেয়নি।
[b]ঢাকা, ৩ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই
[/b]
শ্রেণীহীন
কুড়িগ্রামে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির লাশ হস্তান্তর
কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি গরু ব্যবসায়ী মুকুল মিয়ার লাশ হস্তান্তর করেছে বিএসএফ। সোমবার সকালে সীমান্তের ৯৩৪ নম্বর আন্তর্জাতিক পিলারের সাব পিলার-১ এর কাছে ভারতীয় নাগরিক সুরত আলীর বাড়ির আঙিনায়





