[b]ঢাকা:[/b] আগে মনুষ্যবিহীন ড্রোন বিমান শুধু শত্রুদেশে হামলার কাজে ব্যবহার করা হতো। কিন্তু এবার পরীক্ষার হলে শিক্ষকের মতো পাহারা দিবে ড্রোন। তীক্ষ্ণ নজর রাখবে নকলবাজ শিক্ষার্থীদের দিকে। ফলে শিক্ষককে ফাকিঁ দিয়ে নকল করার দিন শেষ।
ড্রোন দিয়ে পরীক্ষার হলে পাহারা শুরু করেছে বেলজিয়ামের এক স্কুল।পরীক্ষায় নকল রোধে তারা এখন ব্যবহার করছে দারুণ এই প্রযুক্তিটি।
জানা যায়,বেলজিয়ামের থমাস মোর স্কুল এরইমধ্যে মনুষ্যবিহীন এই উড়ন্ত যানের বহুমাত্রিক ব্যবহার শুরু করেছে।পরীক্ষার হলে কোনো শিক্ষার্থী যাতে অসদুপায় অবলম্বন করতে না পারে সেজন্য ড্রোনটি উড়ে বেড়াবে ক্লাসময় এবং তীক্ষ্ণ নজর রাখবে পরীক্ষার্থীদের গতিবিধির ওপর।
ইতোমধ্যে স্কুলটি পরীক্ষার হলে ড্রোন দিয়ে পাহারার একটি ভিডিও ইউটিউবে আপলোড করেছে। যা এরইমধ্যে প্রায় ১ লাখ মানুষ দেখে ফেলেছে।
ভিডিও ক্লিপটিতে দেখা যায়,ডিজেআই ফ্যান্টম এয়ারক্রাফটের ক্ষুদ্র সংস্করণের একটি ড্রোন গোপ্রো ভিডিও ক্যামেরাসহ পরীক্ষার্থীদের মাথার ওপর উড়ে বেড়াচ্ছে।
এর বড় সুবিধা হলো অন্যত্র বসেই পরীক্ষকরা যেমন মনিটরে তীক্ষ্ণ নজর রাখতে পারবেন পরীক্ষার্থীদের ওপর। তেমনি নজরদারির বাইরে যাবে না কারো সামাণ্য অসদুপায় অবলম্বনের চেষ্টাও।
শ্রেণীহীন
পরীক্ষার হল পাহারা দিবে ড্রোন !
আগে মনুষ্যবিহীন ড্রোন বিমান শুধু শত্রুদেশে হামলার কাজে ব্যবহার করা হতো। কিন্তু এবার পরীক্ষার হলে শিক্ষকের মতো পাহারা দিবে ড্রোন। তীক্ষ্ণ নজর রাখবে নকলবাজ শিক্ষার্থীদের দিকে। ফলে শিক্ষককে ফাকিঁ দিয়ে নকল করার দিন





