ব্রাহ্মণবাড়িয়া শহরের পশ্চিম মেদ্দা এলাকায় তারিন আক্তার (৭) ও সাফি (৫) নামে দুই সন্তানকে বিষ খাইয়ে হত্যার পর মা নারগিস আক্তার (৩০) আত্মহত্যা করেছেন।
এ ঘটনার পর থেকে নারগিসের স্বামী ছেলু মিয়া (৪০) পলাতক।
বৃহস্পতিবার রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
[b]ঢাকা, ১৬ মে (টাইমনিউজবিডি.কম)//এএইচ
[/b]