ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সরকারি ওষুধ বাইরে বিক্রির জন্য পাচারের সময় তিন ব্যক্তিকে আটক করেছে কর্তৃপক্ষ। আজ শনিবার সকালে তাদের হাতেনাতে ধরা হয়।
আটক ব্যক্তিরা হলেন মো. জসিম, মো. রফিক ও সাগর। তাঁদের মধ্যে রফিক হাসপাতালের একজন বিশেষ কর্মচারী।
হাসপাতাল সূত্র জানায়, আজ শনিবার সকাল নয়টার দিকে হাসপাতালের ভেতরে ব্যাগ হাতে এক ব্যক্তির চলাফেরা সন্দেহজনক হওয়ায় কর্তব্যরত আনসার সদস্যরা তাঁকে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে তাঁরা জসিম নামের ওই সন্দেহভাজন ব্যক্তির ব্যাগ তল্লাশি করেন। তাঁর ব্যাগে হাসপাতালের বিপুল পরিমাণ সরকারি ওষুধ পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে তিনি দাবি করেন, হাসপাতালের বিশেষ কর্মচারী রফিক তাঁকে ওষুধগুলো দিয়েছেন বাইরে নিয়ে বিক্রির জন্য। জসিমের তথ্যের ভিত্তিতে রফিককে আটক করা হয়। পরে তাঁদের স্বীকারোক্তির ভিত্তিতে সাগর নামের আরেকজনকে আটক করা হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোস্তাফিজুর রহমান জানান, আটক হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
[b]ঢাকা,২৫ জানুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এএইচ/এফএ[/b]
ওষুধ পাচারের অভিযোগে আটক ৩
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সরকারি ওষুধ বাইরে বিক্রির জন্য পাচারের সময় তিন ব্যক্তিকে আটক করেছে কর্তৃপক্ষ। আজ শনিবার সকালে তাদের হাতেনাতে ধরা হয়
একসঙ্গে আনা যেত ৩০ লাখ ইয়াবা নাফ নদীতে ইয়াবা পাচারে ‘ডুবন্ত সাবমেরিন’
নাফ নদী দিয়ে ইয়াবা পাচারে অভিনব কৌশল নিয়েছে চোরাকারবারি চক্র। কাঠের তৈরি বিশেষ ডুবন্ত ক্যারিয়ার ব্যবহার করে নদী পেরিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ইয়াবা নিয়ে আসছিল তারা। বৈদ্যুতিক মোটর, স্টিলের তার ও কপিকলের সাহায্যে পরিচালিত এই ব্যবস্থা অনেকটা ‘ডুবন্ত সাবমেরিনের’ মতো। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দাবি, এই ক্যারিয়ারে একসঙ্গে প্রায় ৩০ লাখ ইয়াবা পরিবহন সম্ভব।
পশ্চিমবঙ্গে সংখ্যালঘু নিপীড়ন গো-পাচারের গুজবে শিলিগুড়িতে পিটিয়ে ও পুড়িয়ে দুই মুসলিম যুবক হত্যা
ভারতের পশ্চিমবঙ্গে ফের মাথাচাড়া দিয়ে উঠেছে চরম উগ্রবাদ ও সংখ্যালঘু নিধনের ভয়াবহ চিত্র। নিছক গরু পাচারের সন্দেহের বশবর্তী হয়ে শিলিগুড়ির মাটিগাড়া-বাগডোগরা এলাকায় যে পৈশাচিক বর্বরতা চালানো হলো, তা আরও একবার ভারতের মাটিতে মুসলমানদের চরম নিরাপত্তাহীনতা ও করুণ পরিস্থিতিকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল ।শুক্রবার গভীর রাতে তারাবাড়ি এলাকায় একটি পিকআপ ভ্যান ও একটি চারচাকা গাড়ি প্রবেশ করতেই সন্দেহবশত উন্মত্ত জনতা সেগুলোকে ঘিরে ফেলে। কোনো রকম আইনি পদক্ষেপ বা যাচাইয়ের তোয়াক্কা না করে শুরু হয় নির্মম গণপিটুনি। উত্তর দিনাজপুরের চোপড়ার বাসিন্দা, ভ্যানচালক শহিদ আখতারকে গাড়ি থেকে নামিয়ে বড় পাথর দিয়ে মাথা থেঁতলে নৃশংসভাবে খুন করা হয় এবং পিকআপ ভ্যানটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়।
সমুদ্রপথে মালয়েশিয়া পাচারের সময় ৬৫ জন উদ্ধার, আটক ১১ পাচারকারী
সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাঠানোর সময় বিপদে পড়া একটি ট্রলার থেকে ৬৫ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। এ ঘটনায় মানব পাচারকারী চক্রের ১১ সদস্যকে আটক করা হয়েছে।
সমুদ্রপথে মালয়েশিয়া পাচারের প্রস্তুতি, টেকনাফে উদ্ধার ১৭
কক্সবাজারের টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়ায় পাঠানোর উদ্দেশ্যে একটি বাড়িতে আটকে রাখা ১৭ জনকে উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি-১৫)।















