একরামুল হকের হত্যার তদন্তের স্বার্থে প্রয়োজন হলে জয়নাল ও নিজাম হাজারীকেও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন, ফেনীর পুলিশ সুপার (এসপি) পরিতোষ ঘোষ। শুক্রবার  এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি।
তিনি বলেন,একরামকে খুনের ঘটনার সঙ্গে জড়িত সন্দেহভাজনদের কেউ যাতে দেশ ছেড়ে পালাতে না পারে, সেজন্য পুলিশ বর্ডার সংলগ্ন চেকপোস্টগুলোতে চিঠি দিয়েছে।
[b]ঢাকা, ২৩ মে (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]