নতুন তফসিল অনুযায়ী, মনোনয়ন দাখিলের শেষ সময় ৯ মার্চ। বাছাই ১১ মার্চ এবং প্রত্যাহারের শেষ সময় ১৮ মার্চ। ভোটের তারিখ নির্ধারন করা হয়েছে ৩ এপ্রিল।
মঙ্গলবার কমিশন বৈঠকে পুনঃতফসিলের সময়সূচি নির্ধারণ করা হয়।
নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ বলেন,  উপজেলা ও উপনির্বাচন রয়েছে সামনে। সংরক্ষিত আসনের জন্যও কর্মকর্তাদের কাজ রয়েছে। অফিসিয়াল কাজের সুবিধার্থে সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে।
ইসির উপসচিব মিহির সারওয়ার মোর্শেদ জানিয়েছেন, সংসদে প্রতিনিধিত্বের আনুপাতিক হারে আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট সংরক্ষিত আসনের মধ্যে ৪১টি পাবে। জাতীয় পার্টি ছয়টি এবং স্বতন্ত্র প্রার্থীদের জোট তিনটি আসন পাবে।
মিহির সারওয়ার বলেন, আগামি ৯ এপ্রিলের মধ্যে সংরক্ষিত আসনের নির্বাচন শেষ করার বাধ্যবাধকতা রয়েছে।
ঢাকা, ২৫ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এসআর