ঘুমন্ত অবস্থায় স্বামীর দেয়া আগুনে পুড়ে মারা গেলন স্ত্রী। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অগ্নিদ্বগ্ধ ওই গৃহবধূ মারা যান।
নিহত গৃহবধূর নাম রোজি আক্তার (২৮)।
সোমবার রাত সাড়ে ১১টার দিকে চমেক বার্ন ইউনিটে তার মৃত্যু হয়েছে বলে জানান চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম।
জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে ১০ এপ্রিল ভোরে স্বামী জয়নাল আবেদীন ঘুমন্ত অবস্থায় রোজি আক্তারের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিলে দ্বগ্ধ হন তিনি। পরদিন সকালে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এক সপ্তাহ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর সোমবার রাতে তিনি মারা যান।
[b]ঢাকা, ১৫ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এনএস[/b]





