[b]চট্টগ্রাম:[/b]চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিবির নেতা মামুন হাসান হত্যার প্রতিবাদে বৃহত্তর চট্টগ্রামের ৫ জেলায় জামায়াত-শিবিরের ডাকা বুধবারের সকাল-সন্ধ্যা হরতালে সমর্থন দিয়েছে ১৮ দল।
১৮-দল চট্টগ্রামের আহ্বায়ক আমির খসরু মাহমুদ চৌধুরী হরতাল সমর্থনের বিষয়টি  জানিয়েছেন।
সোমবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত হল শাখা শিবিরের সাধারণ সম্পাদক মামুন হাসান হত্যার প্রতিবাদে বুধবার বৃহত্তর চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় জামায়াত-শিবির।
সোমবার নগরীর প্যারেড ময়দানে মামুনের জানাজা শেষে এ কর্মসূচি ঘোষণা করেন নগর জামায়াতের আমির মাওলানা শামসুল ইসলাম।
উল্লেখ্য, শাহ আমানত হলে রোববার বিকেলে ছাত্রলীগ ও শিবিরের সংঘর্ষে মামুন হোসেন নিহত হন। তিনি বিশ্ববিদ্যালয়ের মেরিন সায়েন্স বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ও শাহ আমানত হল শাখা শিবিরের সাধারণ সম্পাদক ছিলেন।