হঠাৎ বৃষ্টিতে থমকে গেছে কক্সবাজার জেলার লবণ চাষ। দেশের একমাত্র লবণ উৎপাদনকারী জেলা কক্সবাজারে লবণ উৎপাদন মৌসুমে এ বৃষ্টিতে কোটি কোটি টাকার লবণ ভেসে গিয়ে ব্যাপক ক্ষতির শিকার হয়েছেন লবণ চাষী ও উদ্যোক্তারা। ১৬ ফেব্রুয়ারি দুপুরের পর থেকে আকাশে মেঘ জমতে শুরু করে ও বিকালে বৃষ্টিপাত আরম্ভ হয়। বৃষ্টির ফলে মহেশখালী, কুতুবদিয়া, পেকুয়া, চকরিয়া, টেকনাফ ও সদর উপজেলার বিস্তীর্ণ এলাকার লবণ মাঠের উৎপাদিত লবণ বৃষ্টির পানিতে ভেসে গেছে। বিশেষ করে পলিথিন পদ্ধতিতে উৎপাদিত সাদা লবণ গলে গিয়ে চাষীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন বেশি। চলতি বছর লবণ মৌসুম শুরু হওয়ার পর এখন পর্যন্ত প্রতিকানি মাঠে মাত্র ২০-৩০ মণ লবণ উৎপাদিত হয়েছে বলে জানিয়েছেন চাষীরা। বৃষ্টির ফলে আপাতত উৎপাদন বন্ধ হয়ে গেছে। বাংলাদেশ লবণ চাষী সমিতির কক্সবাজার সদর উপজেলা শাখার সভাপতি হান্নান মিয়া জানান, মাঠে আবার লবণ উঠতে কমপক্ষে ৬-৭ দিন লাগবে। এদিকে বৃষ্টির ফলে লবণ মাঠে উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় দেশের বৃহত্তম লবণ শিল্প এলাকা সদরের ইসলামপুর শিল্প এলাকার লবণ মিল মালিকদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। কারখানা মালিকরা জানিয়েছেন, এর পরে আরও বৃষ্টি হলে মাঠ পর্যায়ে লবণ উৎপাদন বিলম্বিত হয়ে ইসলামপুরের উৎপাদনশীল কারখানাগুলো কাঁচামাল সংকটে পড়তে পারে।
[b]ঢাকা, ১৮ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডিডটকম) // ইএইচ[/b]
শ্রেণীহীন
হঠাৎ বৃষ্টিতে কক্সবাজারের লবণ শিল্পে ব্যাপক ক্ষতি
হঠাৎ বৃষ্টিতে থমকে গেছে কক্সবাজার জেলার লবণ চাষ। দেশের একমাত্র লবণ উৎপাদনকারী জেলা কক্সবাজারে লবণ উৎপাদন মৌসুমে এ বৃষ্টিতে কোটি কোটি টাকার লবণ ভেসে গিয়ে ব্যাপক ক্ষতির শিকার হয়েছেন লবণ চাষী ও উদ্যোক্তারা। ১৬ ফেব্রুয়ারি দুপুরের পর থেকে আকাশে মেঘ জমতে শুরু করে ও বিকালে বৃষ্টিপাত আরম্ভ হয়।





