[b]মেহেরপুর :[/b] মেহেরপুরে গুলিতে নিহত হয়েছেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি তারিক মুহাম্মদ সাইফুল ইসলাম।
রোববার দিবাগত রাত ২টার দিকে বামনপাড়া শ্মশান ঘাটে এ ঘটনা ঘটে।
পুলিশের দাবি বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন তিনি। তবে পরিবারের অভিযোগ তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
রোববার বেলা ৩টার দিকে শহরের ইসলামী ব্যাংকের নিচ থেকে তাকে আটক করে মেহেরপুর ডিবি ও সদর থানা পুলিশ।
মেহেরপুরের পুলিশ সুপার একে এম নাহিদুল ইসলাম জানান, আটকের পর রাত ২টার দিকে তাকে নিয়ে অস্ত্র উদ্ধারে যায় যৌথবাহিনী। এ সময় পালিয়ে যাওয়ার চেষ্টা করলে গুলিবিদ্ধ হয়ে নিহত হন তিনি। পুলিশ লাশ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে নেয়। ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র, পাঁচটি ককটেল ও দু’টি গুলি উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।
নিহতের পরিবারের দাবি জামায়াতের রাজনীতি করায় পরিকল্পিতভাবে তাকে হত্যা করেছে।
হরতাল-অবরোধের সময় সড়কের পাশে সরকারি গাছ কাটা, ককটেল বিস্ফোরণ ও পুলিশের উপর হামলাসহ কয়েকটি মামলার আসামি ছিলেন তারিক মুহাম্মদ সাইফুল ইসলাম।
মেহেরপুরে জামায়াত নেতা গুলিতে নিহত
মেহেরপুরে গুলিতে নিহত হয়েছেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি তারিক মুহাম্মদ সাইফুল ইসলাম। রোববার দিবাগত রাত ২টার দিকে বামনপাড়া শ্মশান ঘাটে এ ঘটনা ঘটে। পুলিশের দাবি বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন তিনি। তবে পরিবারের অভিযোগ তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
লংমার্চ সফল করতে গোপালগঞ্জ প্রশাসনের সাথে জামায়াত নেতাদের বৈঠক
আগামী ৩১ অক্টোবরের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে গোপালগঞ্জ জেলা প্রশাসন ও পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন জামায়াতে ইসলামীর নেতারা। কর্মসূচি সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং প্রশাসনিক সহযোগিতা নিশ্চিত করার বিষয়ে বৈঠকে আলোচনা হয়।
জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান রিমান্ডে
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় জামায়াত নেতা বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
জামায়াত নেতাদের সঙ্গে আইডিইএ প্রতিনিধি দলের বৈঠক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাদের সঙ্গে বৈঠক করেছেন ইলেকশনস অ্যান্ড ডিজিটালাইজেশন, ইন্টারন্যাশনাল আইডিইএ-এর একটি প্রতিনিধি দল। সোমবার বিকালে রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক হয়।
গোলাম পরওয়ারের সিরাজগঞ্জে জামায়াত নেতাদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা
সিরাজগঞ্জের সয়দাবাদ এলাকায় ঢাকা-রংপুর লংমার্চে অংশ নেওয়া জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের ওপর হামলা এবং দুই নেতাকে ছুরিকাঘাতে গুরুতর আহত করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। একই সঙ্গে তিনি আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।
সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সঙ্গে জামায়াত নেতাদের বৈঠক
বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, সংসদীয় গণতন্ত্র, সুশাসন ও গণতান্ত্রিক অগ্রগতি নিয়ে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতারা।
















