জাতীয় হজ এবং ওমরাহ নীতিমালা ও হজ প্যাকেজ ২০১৪-এর খসড়া অনুমোদন করেছে মন্ত্রিসভা। এ বছর সরকারি ব্যবস্থাপনায় ১০ হাজার এবং বেরসরকারি ব্যবস্থাপনায় ৯১ হাজার ৭৫৮ জন ব্যক্তি হজে যাওয়ার সুযোগ পাবেন।
সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের বৈঠকে এ হজ প্যাকেজের অনুমোদন দেওয়া হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, এ বছর সরকারি ব্যবস্থাপনায় তিন লাখ ৫৪ হাজার ৩১৬ টাকা এবং বেসরকারি ব্যবস্থাপনায় দুই লাখ ৯৫ হাজার ৭৭৬ টাকা খরচ নির্ধারণ করা হয়েছে।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা এক প্রেস ব্রিফিংয়ে বলেন, এবার সৌদি আরব সরকার হজ প্যাকেজ ২০ শতাংশ কমিয়েছে। এ রকম ২০১৫ সাল পর্যন্ত চলবে। তিনি বলেন, আগামী ৪ অক্টোবর ঈদুল আজহা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এছাড়া বৈঠকে রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি এই তিনটি পৃথক পার্বত্য জেলা পরিষদ আইন ২০১৪-এর খসড়া অনুমোদন করা হয়েছে।
[b]ঢাকা, ১০ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
মন্ত্রিসভায় হজ প্যাকেজ অনুমোদন
জাতীয় হজ এবং ওমরাহ নীতিমালা ও হজ প্যাকেজ ২০১৪-এর খসড়া অনুমোদন করেছে মন্ত্রিসভা। এ বছর সরকারি ব্যবস্থাপনায় ১০ হাজার এবং বেরসরকারি ব্যবস্থাপনায় ৯১ হাজার ৭৫৮ জন ব্যক্তি হজে যাওয়ার সুযোগ পাবেন।
আজ শেষ হজ নিবন্ধন, কোটার বাইরে ১০ হাজারের বেশি আগ্রহী
২০২৭ সালের পবিত্র হজ পালনের জন্য চূড়ান্ত নিবন্ধনের সময়সীমা আজ শনিবার শেষ হচ্ছে। শুক্রবার পর্যন্ত সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৭৫ হাজার ৯১৮ জন হজযাত্রী নিবন্ধন সম্পন্ন করেছেন।
হজের কোটায় শীর্ষ ১০টি দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান কত?
২০২৭ সালের হজে বিভিন্ন দেশ থেকে লাখ লাখ মুসল্লি পবিত্র মক্কা-মদিনায় যাওয়ার সুযোগ পাবেন। এর মধ্যে সবচেয়ে বেশি হজযাত্রী পাঠানোর সুযোগ পাওয়া শীর্ষ ১০ দেশের তালিকায় রয়েছে বাংলাদেশও। সৌদি আরবের নির্ধারিত কোটার হিসাবে ৭৮ হাজার ৫০০ হাজির কোটা নিয়ে বাংলাদেশের অবস্থান পঞ্চম।
হজ নিবন্ধনের সময় শেষ হচ্ছে ২৪ সেপ্টেম্বর
২০২৭ সালের হজে গমনেচ্ছুদের নিবন্ধনের সময় আর বাড়ানো হবে না। আগামী ২৪ সেপ্টেম্বরই নিবন্ধনের শেষ দিন বলে জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। নির্ধারিত সময়ের পর আর নিবন্ধনের সুযোগ থাকবে না।
হজ নিবন্ধন শেষ হচ্ছে কবে, জেনে নিন
২০২৭ সালের হজে অংশ নিতে ইচ্ছুক বাংলাদেশিদের নিবন্ধনের সময়সীমা আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত নির্ধারণ করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। নির্ধারিত সময়ের পর নিবন্ধনের মেয়াদ আর বাড়ানো হবে না বলে জানানো হয়েছে।
বাড়বে না সময় হজের নিবন্ধন শেষ ২৪ সেপ্টেম্বর
২০২৭ সালের পবিত্র হজের নিবন্ধন কার্যক্রম চলছে। সৌদি সরকারের নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে হজযাত্রীদের নিবন্ধন সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের পর নিবন্ধনের সময় আর বাড়ানো হবে না বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
















