টাঙ্গাইলের সখিপুরে অপহরণের ৬ মাস পর অপহৃত বীমাকর্মী সাইফুল ইসলামের (৪৫) বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার বিকালে বীমাকর্মীর লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সাইফুল প্রগ্রেসিভ লাইফ ইন্সুরেন্সের সখিপুর শাখা ব্যবস্থাপক ছিলেন। বাড়ি কালিহাতী উপজেলার চারান গ্রামে।
সখিপুর থানা পুলিশ জানায়, গত বছরের ১১ ডিসেম্বর অফিস থেকে বাড়ি ফেরার পথে সাইফুল ইসলাম খানকে অপহরণ করা হয়। ঘটনার রাতেই তার স্ত্রী ফেরদৌসী একটি সাধারণ ডায়রি, পরে অপহরণ মামলা করেন।
মামলা ও অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দীর্ঘ ৬ মাস পর সখিপুর উপজেলার কালিয়ান গ্রামের আশরাফ নামে এক ব্যক্তিকে সিলেট থেকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হয়। তার স্বীকারোক্তি অনুযায়ী সখিপুরের নকিল বিলে মাটির নীচ থেকে তার বস্তাবন্দী লাশ উদ্ধার করে সখিপুর থানা পুলিশ।
[b]ঢাকা, জেইউ, ১৩ মে (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]