ভোটকেন্দ্র থেকে পুলিশের এসএমজি নামক বন্দুক নিয়েগেছে দুর্বৃত্তরা। মাগুরার শালিখা উপজেলার শতখালি ইউনিয়নের গোবরা পঞ্চপল্লী মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার ভোর ৬টায় বিষয়টি পুলিশ সদস্যদের নজরে আসে।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ৩ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন মাগুরার পুলিশ সুপার জিহাদুল কবির।
তিনি বলেন, ভোররাতে দুর্বৃত্তরা ওই কেন্দ্রে দায়িত্বরত পুলিশের একটি এসএমজি চুরি করে নিয়ে যায়। কিভাবে এ ঘটনা ঘটলো তা খতিয়ে দেখা হচ্ছে। অস্ত্র উদ্ধারের জন্য অভিযান শুরু হবে।
উপজেলা রিটার্নিং অফিসার ও মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একেএম তারেক জানান, এ ঘটনায় নির্বাচনে কোনো প্রভাব পড়বে না। যথা নিয়মে ভোটের কার্যক্রম চলবে।
[b]ঢাকা,২৭ ফেব্রুয়ারি(টাইমনিউজবিডি.কম) // এএইচ[/b]