ভুক্তভোগীর পরিবারের অভিযোগ মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার পর তার লাশটিও পুড়িয়ে দেয়া হয়েছে। এ সময় তার সাথে থাকা বাংলাদেশী বান্ধবী কোহিনুর বেগমকেও হত্যা করা হয়।
নিহত নজরুল ইসলাম ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার গোবরডাঙ্গা গ্রামের মোতালেব হোসেনের ছেলে।
নজরুল ২০১৮ সালে জীবিকার সন্ধানে মালয়েশিয়ায় পাড়ি জমান। পরিবারের সদস্যদের অভিযোগ, সেখানে স্থানীয় ব্যবসায়িক অংশীদারের সাথে দ্বন্দ্বের জেরে এভাবে তাকে হত্যা করা হয়েছে।
জানা গেছে, ছয় বছর আগে মালয়েশিয়ায় গিয়ে একটি খামার গড়ে তোলেন নজরুল। সেখানে গরু, ছাগল, হাঁস, মুরগি পালন করতেন। এই সাফল্যই যেন কাল হয়ে দাঁড়ায় তার জীবনে।
পরিবারের সদস্যরা জানান, সম্প্রতি দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন নজরুল। খামারের গরু-ছাগল বিক্রি করে সবকিছু গুছিয়ে নিচ্ছিলেন।
নিহতের বড় ভাই জহিরুল ইসলাম বলেন, ‘আমাদের আগেই জানিয়েছিল, নজরুলের ব্যবসায়িক অংশীদারের সাথে সমস্যা চলছে। তবে কারা নজরুলকে হত্যা করেছে এ বিষয়ে বিস্তারিত এখনো জানা যায়নি।’
এস