শীতলক্ষ্যা নদীতে অজ্ঞাত পরিচয়ের অর্ধগলিত তিনটি লাশের সন্ধান পাওয়া গেছে। যার মধ্যে থেকে পুলিশ একটি লাশ উদ্ধার করেছে। বাকি দু’টি লাশ উদ্ধারে কাজ চলছে।
বুধবার দুপুর পৌনে ৩টায় নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কলাগাছিয়া এলাকার শীতলক্ষ্যা নদীতে এ লাশ উদ্ধার করা হয়।
লাশ তিনটির মধ্যে একটি লাশের পরনে প্যান্ট রয়েছে, বাকিদের পরনে রয়েছে লুঙ্গি।
পুলিশ সূত্রে জানা যায়, ইতোমধ্যে একটি লাশ উদ্ধার করা হয়েছে। বাকি দু’টি লাশ উদ্ধারে কাজ করছে পুলিশ। তাদের সবার বয়স ৪০ থেকে ৪৫ বছরের মধ্যে।
[b]ঢাকা, ৩০ এপ্রিল, (টাইমনিউজবিডি.কম)// এনএস[/b]