বাঞ্ছারামপুর উপজেলায় জাল টাকাসহ ২ যুবককে আটক করেছে পুলিশ। 
গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার এক সিএনজি স্টেশনে অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার দূর্গারামপুর গ্রামের নজরুলকে আটক করে তার কাছ থেকে ১ হাজার টাকার ৮৮টি জাল টাকা উদ্ধার করে। নজরুল বাঞ্ছারামপুর উপজেলা যুবদলের প্রচার সম্পাদক।
তার স্বীকারোক্তি অনুযায়ী রাত ৯টায় অভিযান চালিয়ে পার্শ্ববর্তী পূর্বহাটি গ্রাম থেকে ইফনুস মিয়াকে গ্রেফতার করা হয়। ইফনুস মিয়া জাল টাকা চক্রের মূলহোতা বলে জানা গেছে।
এ ব্যাপারে বাঞ্ছারামপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।
বাঞ্ছারামপুর,২১মার্চ,টাইমনিউজবিডি//এসএইচ