চলতি মাসের ১৫ মে থেকে ৩ পর্বে দেশব্যাপী ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কাজ শুরু করা হবে। আর এ হালনাগাদ কার্যক্রমের সম্ভাব্য ব্যয় ৫৯ কোটি টাকা নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসি সূত্র জানায়,প্রথম পর্বে ১৮২ উপজেলায় ১৫ থেকে ২৪ মে পর্যন্ত,দ্বিতীয় পর্বে ২১৯ উপজেলায় ১৫ থেকে ২৪ জুন এবং তৃতীয় পর্বে ১১৩ উপজেলায় ১ থেকে ১০ সেপ্টেম্বর ২০১৪ পর্যন্ত তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটার হওয়ার যোগ্যদের তথ্য সংগ্রহ করবেন।
হালনাগাদ কার্যক্রমে ৫৭ কোটি টাকা ব্যয় প্রস্তাব করেছে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগ। এবারও ভোটার তালিকা হালনাগাদা কার্যক্রমে নতুন ভোটার অন্তর্ভুক্তি,মৃত ভোটারদের নাম কর্তন ও ভোটার এলাকা স্থানান্তরের কাজ করা হবে।
মোট ভোটারের শতকরা ৫ ভাগ বা কম-বেশি ৪৬ লাখ নতুন ভোটার অন্তর্ভুক্তির টার্গেট ধরা হয়েছে। ৫ হাজার ৪০০টি নিবন্ধন কেন্দ্রের মধ্যে প্রতি ইউনিয়নে বা ক্যান্টনমেন্ট বোর্ডে একটি, পৌরসভায় দু'টি,সিটি করপোরেশনের প্রতি ওয়ার্ডে একটি করে নিবন্ধন কেন্দ্র স্থাপন করা হবে। প্রতি কেন্দ্রে গড় ৮৫০ জন ভোটার নিবন্ধিত হবে। ৪৮ হাজার ৩০০ তথ্য সংগ্রহকারী তথ্য সংগ্রহ করবে।
ইসি সূত্র আরও জানায়,ভোটার তালিকা হালনাগাদে সম্ভাব্য ব্যয় ৫৯ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে তা বিভিন্ন খাতে ব্যয় করা হবে। এগুলো হচ্ছে-তালিকা প্রণয়নের ফরম,রেজিস্টার ও আনুষঙ্গিক দ্রব্যাদি মূদ্রণে ব্যয় ধরা হয়েছে ২ কোটি ২ লাখ ৬৯ হাজার ২'শ টাকা,যন্ত্রপাতি ক্রয়ে ২ কোটি ২৫ লাখ ৮০ হাজার টাকা,প্রচার ও জনসচেতনতায় ৬ কোটি ২৫ লাখ ৫৪ হাজার ২'শ টাকা,আঞ্চলিক,জেলা,উপজেলা নির্বাচন অফিসারদের যোগাযোগ ও আনুষঙ্গিক ব্যয় এবং ঢাকা ও চট্টগ্রাম সিটির ওয়ার্ড সমন্বয়কারীদের জন্য ব্যয় ২ কোটি ১০ লাখ ৯১ হাজার টাকা, প্রশিক্ষণের জন্য ৫ কোটি ৪২ লাখ ৩০ হাজার ৭৯০ টাকা,তথ্য সংগ্রহের জন্য ১৩ কোটি ৭৩ লাখ ৬৭ হাজার ৫'শ টাকা,ভোটার নিবন্ধনের জন্য ২৫ কোটি ২৯ লাখ ৮৭ হাজার ৬'শ টাকা, মনিটরিং ও মূল্যায়নের জন্য ৫০ লাখ টাকা এবং অতিরিক্ত খাটুনি ভাতার জন্য ৩৯ লাখ ৬০ হাজার টাকা ব্যয় নির্ধারণ করেছে ইসি।
এ বিষয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের উপ-সচিব মিহির সারোয়ার মোর্শেদ জানান,হালনাগাদ ভোটার তালিকা প্রস্তুতিতে প্রায় ৫৯ কোটি টাকা ব্যয় করা হবে।
তিনি বলেন,ডাটা এন্ট্রি অপারেটর,সুপারভাইজার,তথ্য সংগ্রহকারী,রেজিস্ট্রেশন কর্মকর্তাদের প্রশিক্ষণ,বিভিন্ন মালামাল ক্রয় ও প্রচারণার কাজে এ টাকা ব্যয় হবে। তবে ভোটার তালিকা হালনাগাদে ব্যয় বাড়তেও পারে আবার কমতে পারে।
[b]ঢাকা, এএম, ৫ মে (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]
শ্রেণীহীন
ভোটার তালিকা হালনাগাদে সম্ভাব্য ব্যয় ৫৯ কোটি টাকা
চলতি মাসের ১৫ মে থেকে ৩ পর্বে দেশব্যাপী ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কাজ শুরু করা হবে। আর এ হালনাগাদ কার্যক্রমের সম্ভাব্য ব্যয় ৫৯ কোটি টাকা নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)





