[b]ঢাকা: [/b]২০১৩ সাল শেষে নতুন অর্থবছরে কর্মসংস্থান শীর্ষ স্থানে রয়েছে ইউরোপের বৃহত্তম অর্থনীতির দেশ জার্মানি। এ নিয়ে সপ্তমবারের মতো এ অবস্থান ধরে রাখতে সক্ষম হলো দেশটি। যেখানে ইউরোজোনের অন্যান্য দেশ যেমন: ইতালি, স্পেন, গ্রিস প্রায় দেউলিয়া হয়ে গেছে। বেকারত্বে রেকর্ড করেছে স্পেন।
জার্মানির পরিসংখ্যান দপ্তর এ তথ্য প্রকাশ করেছে।
৪ কোটি ১৮ লাখ কর্মসংস্থানের মধ্যে ২ লাখ ৩২ হাজার পদ গত বছর সৃষ্টি করেছে জার্মানি। কিন্তু ২০১১ ও ২০১২ সালের তুলনায় এ কর্মসংস্থান সৃষ্টির সংখ্যা অর্ধেক বলে জানা গেছে।
গত ২ বছর যাবত জার্মানির বেকারত্বের হার ছিল ৭ শতাংশের নিচে। কিন্তু ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অন্তর্ভুক্ত স্পেন, গ্রিসসহ অন্যান্য দেশে প্রতি ৪ জনের একজন বেকার।
পরিসংখ্যান দপ্তর জানায়, বার্লিন ঐতিহ্যগতভাবে রপ্তানিমুখী অর্থনীতির ওপর নির্ভর করে। কিন্তু বর্তমানে কিছু বৈদেশিক বাজারে মন্দা এবং ইউরোজোনের ভঙ্গুর অবস্থার কারণে জার্মান অর্থনীতি আক্রান্ত হচ্ছে।
জার্মানির কিছু অর্থনৈতিক প্রতিষ্ঠান সতর্ক করে দিয়ে বলেছে, চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের দ্বিতীয় মেয়াদের নতুন সরকার শ্রমিকদের জন্য যে ন্যূনতম মজুরি নির্ধারণ করেছে তা দীর্ঘ মেয়াদে অর্থনীতির জন্য ক্ষতির কারণ হতে পারে।
[b]টাইমনিউজবিডি/এসএমআর [/b]
কর্মসংস্থানের শীর্ষে জার্মানি
ঢাকা: ২০১৩ সাল শেষে নতুন অর্থবছরে কর্মসংস্থান শীর্ষ স্থানে রয়েছে ইউরোপের বৃহত্তম অর্থনীতির দেশ জার্মানি। এ নিয়ে সপ্তমবারের মতো এ অবস্থান ধরে রাখতে সক্ষম হলো দেশটি।
জার্মানিকে হারিয়ে গ্রিসের ইতিহাস
আর্সেনালের উইঙ্গার ক্রিস্টোস জোলিস জার্মানির ডান দিক দিয়ে জোশা ভাগনোমানকে কাটিয়ে কুরবেলিসকে বল দেন। জার্মান মিডফিল্ডার ফেলিক্স নেমেচাকে বোকা বানিয়ে নিচু শট নেন তিনি। বল জোশুয়া কিমিচের গায়ে লেগে জালে জড়ায়।
লেইপজিগ বিমানবন্দরে ড্রোন হামলা, রাশিয়াকে দায়ী করল জার্মানি
জার্মানির লেইপজিগ বা হালে বিমানবন্দরে গত মাসে ড্রোন হামলার পেছনে রাশিয়ার সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে বলে দাবি করেছে দেশটির সরকার। বার্লিনের অভিযোগ, ঘটনাটি ইউরোপে রাশিয়ার চালানো কথিত ‘হাইব্রিড অপারেশনের’ পরিচিত ধরন অনুসরণ করে।
পরিবেশ ও জ্বালানি খাতে বাংলাদেশকে ১২ মিলিয়ন ইউরো দেবে জার্মানি
ম্যানগ্রোভ ও সামুদ্রিক সম্পদ সংরক্ষণ এবং জ্বালানি দক্ষতা বৃদ্ধির দুটি প্রকল্পে বাংলাদেশকে মোট ১২ মিলিয়ন ইউরো অনুদান দেবে জার্মানি।
পশ্চিম জার্মানিতে ভয়াবহ দাবানল, নিরাপদে বাংলাদেশিরা
পশ্চিম জার্মানির নর্থ রাইন-ওয়েস্টফেলিয়া রাজ্যের হুর্টগেনভাল্ড ও ডুরেন এলাকায় ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। আগুনের ঝুঁকিতে থাকা এলাকা থেকে হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এসব এলাকায় বসবাসরত বাংলাদেশিরাও নিরাপদ স্থানে চলে গেছেন। তবে এখনো আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
জার্মানির প্রধান কোচ হলেন ক্লপ
জুলিয়ান নাগেলসম্যানের পদত্যাগ এবং বিশ্বকাপ ফুটবলে জার্মানির হতাশাজনক পারফরম্যান্সের পর জার্মানি জাতীয় দলের নতুন প্রধান কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ইয়ুর্গেন ক্লপকে।
















