চা-বাগানে পাহাড় ধসে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। তারা হলেন-বাবা রাজেশ (৩৫),মা মঞ্জু (৩০) এবং তাদের এক বছরের শিশুকন্যা শীলা।
শনিবার ভোরে মৌলভীবাজার বড়লেখা উপজেলার শাহবাজপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে,শাহবাজপুর চা-বাগানের শ্রমিক বস্তিতে টিলার (পাহাড়) পাশের ঘরে ঘুমিয়েছিলেন এক বছরের শিশুসহ মা-বাবা। রাতে ওই এলাকায় প্রচুর বৃষ্টিপাত হলে টিলাটি তাদের ওপর ধসে পড়ে এবং ঘুমন্ত অবস্থায় তিনজনেরই মৃত্যু হয়। সকালে এলাকার লোকজন দেখতে পেয়ে তাদের উদ্ধারের ব্যবস্থা করে।
[b]ঢাকা, ১০ মে (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]
শ্রেণীহীন
পাহাড় ধসে ঘুমন্ত বাবা-মা ও মেয়ের মৃত্যু
চা-বাগানে পাহাড় ধসে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। তারা হলেন-বাবা রাজেশ (৩৫),মা মঞ্জু (৩০) এবং তাদের এক বছরের শিশুকন্যা শীলা। শনিবার ভোরে মৌলভীবাজার বড়লেখা উপজেলার শাহবাজপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে





