সকাল থেকে শুরু হওয়া দ্বিতীয় দফা উপজেলা নির্বাচনে ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলায় ভোট ডাকাতির মহোৎসব চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র।
বৃহস্পতিবার সকাল ১১টায় নয়পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।
গয়েশ্বর অভিযোগ করে বলেন, ‘সকাল আটটা থেকে দুইটি বাদে সব কেন্দ্র উপজেলা চেয়ারম্যান শাহীন, তার ভাই ফারুক ও শিপলুর নেতৃত্বে দখল করা হয়েছে।
তিনি আরো বলেন, পোলিং এজেন্টদের ঢুকতে দেয়া হয়নি, মারধর করে বের করে দেয়া হয়েছে। মহিলাদেরও মারধর করা হয়েছে। সামনে ভোট দিতে অস্বীকার করলে মারধর করা হয়েছে। সকল কেন্দ্র দখল করে ভোট লুটপাটের মহোৎসব চলছে।
তিনি বলেন, ঢাকা ৩ আসনের পাঁচটি ইউনিয়নের সকল ৯৮ টি কেন্দ্র দখল করা হয়েছে। ভোটার উপস্থিতি ১০ ভাগও নেই। ইতোমধ্যে কদমতলি ও আগানগরের ভোট শেষ হয়ে গেছে। একটু পরে শুরু হওয়া ঢাকা ২-এর ৭টি ইউনিয়নেও একই অবস্থা চলবে। কেরানীগঞ্জের ইতিহাসে এমন নির্বাচন কখনো হয়নি। এটা মাইল ফলক হয়ে থাকবে।
গয়েশ্বর বলেন, যারা নির্বাচনের দায়িত্বে আছেন তারা গৃহপালিত তারা আওয়ামী সন্ত্রাসীদের সাথে একাত্ম হয়ে এসব অপকর্ম করছে। পুলিশকে বাংলাদেশ আওয়ামী পুলিশ লীগ পরিণত করা হয়েছে।
তিনি বলেন, সেনাবাহিনী ও র্যায়বের ভুমিকা এমন যে, চেয়ে চেয়ে দেখলাম, করার কিছুই ছিলো না। কারন সেনাবাহিনীর ম্যাজেস্ট্রেসি ক্ষমতা না থাকায় কার্যকর ভুমিকা রাখতে পারছে না। এছাড়া ছয় জন ম্যাজিস্ট্রেটকে সকাল থেকে তাদের কোনো কেন্দ্রে দেখা যায় নি।
তিনি বলেন, তারা বুঝতে পারছে তাদের পায়ের তলায় মাটি নাই। এজন্য সরকারের মন্ত্রী সৈয়দ আশরাফ, আমির হোসেন আমু, তোফায়েল আহমদ এবং কামরুল ইসলামরা সেনাবাহিনীকে প্রভাবিত করেছে।
কেরানীগঞ্জ উপজেলা নির্বাচনের অনিয়ম নিয়ে তার তুলে ধরা বক্তব্য ভুল প্রমাণ করতে পারলে প্রয়োজনে রাজনীতি থেকে ইস্তফা দিবেন বলেও চ্যালেঞ্জ ছুড়ে দেন গয়েশ্বর।
ভোট বর্জন করবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা প্রার্থীদের সঙ্গে বসে সিদ্ধান্ত নিবো। তবে যেহেতু জনগন এ নির্বাচন বর্জন করেছে তাই এমন সিদ্ধান্ত নিতে হতেই পারে। সেটি কিছুক্ষনের মধ্যে জানানো হবে।
সংবাদ সম্মেলনে বিএনপির সহ-দপ্তর সম্পাদক আব্দুল লতিফ জনি, যুবদলের সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম, নির্বাহী কমিটির সদস্য রফিক শিকদার প্রমুখ উপস্থিত ছিলেন।
[b]ঢাকা, এমএইচ, ২৭ ফেব্রুয়ারি (টাইম নিউজবিডি.কম)//এসএইচ[/b]
কেরানীগঞ্জে ভোট ডাকাতির মহোৎসব চলছে : গয়েশ্বর
সকাল থেকে শুরু হওয়া দ্বিতীয় দফা উপজেলা নির্বাচনে ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলায় ভোট ডাকাতির মহোৎসব চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র। বৃহস্পতিবার সকাল ১১টায় নয়পল্টনে দলের কেন্দ্রীয়
স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ির আশপাশ দিয়ে আসে মাদকের বড় চালান: সংসদে গয়েশ্বর
জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে উদ্দেশ করে মাদক পাচার নিয়ে তীব্র সমালোচনা করেছেন ঢাকা-৩ আসনের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি দাবি করেন, দেশের সবচেয়ে বড় মাদকের চালান কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে আসে, অথচ এখনো তা কার্যকরভাবে বন্ধ করা যায়নি।
পুশইন নিয়ে এখনই সংশয় প্রকাশ করার সুযোগ নেই : গয়েশ্বর
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনের সরকারি দলের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ভারতে কোন দল ক্ষমতায় এলো না এলা তা আমাদের দেখার বিষয় নয়, স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করি, তাই যেই ক্ষমতায় আসুক না কেন সম্পর্ক এক থাকবে।
আমাদের অবস্থা এমন, মুসল্লির চেয়ে ইমাম বেশি: গয়েশ্বর
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বর্তমানে রাজনৈতিক অঙ্গনে আমাদের অবস্থা এমন, ‘মুসল্লির চেয়ে ইমাম বেশি’। জুলাই বিপ্লবের পর নেতাকর্মীদের আকাঙ্ক্ষা ভিন্ন ভিন্ন রূপ ধারণ করেছে। যাদের সঙ্গে একসময় জেল খাটলাম, একসঙ্গে থাকলাম তারাও এখন ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য এক সুরে কথা বলছেন না।
আ.লীগ ও ভারতের জন্য বাংলাদেশে একটা দাঙ্গা প্রয়োজন : গয়েশ্বর
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আওয়ামী লীগের জন্য, ভারতের জন্য বাংলাদেশে একটা দাঙ্গা প্রয়োজন। তাহলে রাজনৈতিক মোড়টা ঘুরাতে পারে। নির্বাচন বানচাল হতে পারে। সেজন্যই জাতীয় স্বার্থে সবাইকে সজাগ থাকতে হবে।
নির্বাচন আটকানোর শক্তি কারো নেই: গয়েশ্বর
‘সংসদ নির্বাচন আটকানোর শক্তি কারো নেই’ বলে হুশিয়ারি দিয়েছেন গয়েশ্বর চন্দ্র রায়। শনিবার বিকালে ঢাকার কেরানীগঞ্জের দ্রুত নির্বাচনের দাবিতে এক সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এই হুশিয়ারি উচ্চারণ করেন।
















