ফেনীর ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়ন যুবদল নেতা শাহীনুর রহমান সুমনকে (৩২) পিটিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। জেলা যুবদল সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন পাটোয়ারী এ ঘটনার জন্য সরকার দলীয় ক্যাডারদের দায়ী করেছেন।
তিনি জানান, রাত সোয়া ১১টার দিকে সুমনকে বাড়ি থেকে ধরে নিয়ে রেললাইনের উপর রেখে রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে সন্ত্রাসীরা।
একপর্যায়ে সুমন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দিকে দৌড়ে পালাবার চেষ্টা করলে ট্রাকের নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকার ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।
ফেনী মডেল থানা সূত্র নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।
[b]ঢাকা, ২০ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এনএস[/b]