[b]কায়রো:[/b] মিশরের স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে সোমবার আন্তর্জাতিক অপরাধ আদালতে একটি লিখিত অভিযোগ দায়ের করেছে দেশটির ক্ষমতাচ্যুত মুরসি সরকার।
অভিযোগ পত্রে সামরিক বাহিনী মুরসি সমর্থকদের ওপর যেসব অপকর্ম করেছে সেসব বিষয়ে অনুসন্ধানের জন্য অনুরোধ করা হয়েছে।
আরভাইন থানভী নাটাস সলিসিটর তার লিখিত বিবৃতিতে সামরিক বাহিনীর বিরুদ্ধে অভিযোগ করে বলেন, মিশরের প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি মোহাম্মদ মুরসি এবং তার সরকারের বিপক্ষে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসে। এই অভ্যুত্থানের বিরুদ্ধে যারা প্রতিবাদের জন্য একত্রিত হয় তাদের বিতাড়িত করতে চরম ক্ষমতা প্রয়োগ করে অত্যাচার ও নিপীড়ন করা হচ্ছে।
জুলাইয়ের ৩ তারিখের পর থেকে যখন মুরসি সমর্থকরা ব্যাপক প্রতিবাদ শুরু করে তখন শতাধিক মুসলিম ব্রাদারহুড সমর্থকদের হত্যা এবং হাজারের ওপর আটক করা হয়।
দলটিকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিতে ডিসেম্বরের ২৫ তারিখের মধ্যে সরকারের পরিকল্পনায় দেশব্যাপী সংঘর্ষ ও আটক শুরু হয়। সূত্র: আলজাজিরা