ঝিনাইদহের শৈলকুপায় দেবতলা গ্রামে স্থানীয় আওয়ামী লীগের দু’গ্রুপে সংঘর্ষ হয়েছে।  
মঙ্গলবার সকাল ৭টা থেকে দেবতলা মাঠে এ সংঘর্ষ শুরু হয়। প্রায় দুই ঘণ্টা ধরে দফায় দফায় চলে সংঘর্ষ। শৈলকুপা উপজেলা যুবলীগের সাবেক সভাপতি নাসির খান ও সাবেক ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা পান্নাখান গ্রুপের শত শত কর্মী-সমর্থক ঢাল-সড়কি, রামদাসহ দেশিয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে অন্তত ১০ জন আহত হয়। এর মধ্যে ৬জনকে শৈলকুপা ও ঝিনাইদহ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, আওয়ামী লীগ নেতা নাসির খান গ্রুপের কর্মী আনোয়ারকে মঙ্গলবার সকালে শৈলকুপা বাজারে আসার পথে পান্না খানের লোকজন হামলা করে । এরপরে নাসির খান গ্রুপের লোকজন পান্না খানের কর্মীদের উপর হামলা চালালে সংঘর্ষের সূত্রপাত হয়।
খবর পেয়ে শৈলকুপা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। রাজনৈতিক নেতৃবৃন্দ নেতৃত্বে থাকায় এসব সংঘর্ষ দীর্ঘস্থায়ী হয় বলে ক্ষোভ প্রকাশ করেন ওসি মনিরুজ্জামান।
[b]ঢাকা, ১৫ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]