যশোর-মাগুরা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় ওলিয়ার রহমান মোল্যা (৬০) নামে এক মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৬ জন।
শুক্রবার বেলা ১১টায় রাজাপুর-লেবুতলা এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত ওলিয়ার রহমান যশোর সদর উপজেলার রাজাপুর গ্রামের রহিম বক্স মোল্যার ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, শুক্রবার সকালে রাজাপুর-লেবুতলা এলাকায় দু’টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ওলিয়ার রহমান মোল্যাসহ মোটরসাইকেলের ৪ আরোহী সড়কের উপর পড়ে যান।
এ সময় বেনাপোল থেকে ছেড়ে আসা ঢাকাগামী সোহাগ পরিবহনের একটি বাস ওই ৪ আরোহীকে রক্ষা করতে গেলে বাসটি সড়কের উপর উল্টে যায়।
বাসের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন মোটরসাইকেলের আরোহী মুক্তিযোদ্ধা ওলিয়ার রহমান (৬০), ফিরোজ ইসলাম (৪২), শাহিনুর বেগম (৩৫) ও শাহাদত হোসেন (৩০)।
বাস উল্টে যাওযার কারণে বাসযাত্রী কহিনুর বেগম (৩২), লিমা খাতুন (১৮) ও বিল্লাল হোসেনও (২০) আহত।
আহতদের যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর বিকালে মারা যান মুক্তিযোদ্ধা ওলিয়ার রহমান। এ ব্যাপারে যশোর কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের হয়েছে।
[b]ঢাকা, ২২ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এআর
[/b]
শ্রেণীহীন
যশোরে সড়ক দুর্ঘটনায় মুক্তিযোদ্ধা নিহত, আহত ৬
যশোর-মাগুরা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় ওলিয়ার রহমান মোল্যা (৬০) নামে এক মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৬ জন।





