[b]জাবি:[/b] শিক্ষক-শিক্ষার্থীদের দীর্ঘ আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগ করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আনোয়ার হোসেন। সোমবার সকালে রাষ্ট্রপতির নিকট পদত্যাগপত্র জমা দেন তিনি।
অপরদিকে পরবর্তী উপাচার্য হওয়ার জন্য ইতোমধ্যে দৌড়ঝাপ শুরু করেছেন বর্তমান প্রো-উপাচার্যদ্বয়সহ আওয়ামীপন্থী শিক্ষকরা।
রাষ্ট্রপতির নিকট জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোহা. মুজিবুর রহমান।
এর আগে রোববার বিকালে উপাচার্য হঠাৎ পদত্যাদের সিদ্ধান্ত নেন। পদত্যাগের বিষয়ে জানতে চাইলে উপাচার্য বলেন, আমি শিক্ষকদের আন্দোলনের মুখে পদত্যাগ করার সিদ্ধান্ত নেইনি। আমি নিজের ইচ্ছাই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।
এদিকে উপাচার্যের পদত্যাগের খবরে ক্যাম্পাসে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে মিষ্টি বিতরণ করেন আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থী,কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের নেতা-কর্মীরা।
সুনির্দিষ্টি ১৮টি অভিযোগ এনে দীর্ঘদিন ধরে উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন করে আসছিলেন আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরাম।
আন্দোলনের একপর্যায় গত ৫ডিসেম্বর সরকারের নির্দেশে পুলিশ প্রহারায় ক্যাম্পাস ছাড়তে বাধ্য হন অধ্যাপক আনোয়ার হোসেন। এর পর ১৬ই ডিসেম্বর উপাচার্য ক্যাম্পাসে প্রবেশ করলে আন্দোলনরত শিক্ষকরা তাকে ক্যাম্পাস ছাড়তে বাধ্য করেন।
ফলে তিনি ঢাকার উত্তরায় জাবি উপাচার্যের অফিস করার সিদ্ধান্ত নেন। বিভিন্ন নাটকীয়তার পর গতকাল সোমবার পদত্যাগ করেন জাবির এই আলোচিত উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন।
এর আগে ২০১২ সালের ১৭ মে শিক্ষক-শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করেন অধ্যাপক শরীফ এনামুল কবির। তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক আনোয়ার হোসেনকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব দেন তৎকালীন রাষ্ট্রপতি জিল্লুর রহমান। ২০ মে ২০১২ তারিখে উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন অধ্যাপক আনোয়ার হোসেন।
শ্রেণীহীন
পদত্যাগ করলেন অধ্যাপক আনোয়ার
শিক্ষক-শিক্ষার্থীদের দীর্ঘ আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগ করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আনোয়ার হোসেন। সোমবার সকালে রাষ্ট্রপতির নিকট পদত্যাগপত্র জমা দেন তিনি।





