[b]ঢাকা:[/b] নির্বাচন বর্জন করে তা প্রতিহতের ঘোষণা আগেই দিয়েছিল বিএনপিসহ ১৮ দল৷ কার্যত নভেম্বরে তফসিল ঘোষণার পর নির্বাচন প্রতিহতে মাঠে নামে তারা৷ তবে তাদের ঠেকাতে ব্যাপক প্রস্তুতি নিয়েছিল সরকারও৷ কিন্তু তারপরও প্রাণহানি থামানো যায়নি৷
নির্বাচনের দিন রোববার রাজশাহীর বাগমারায় নির্বাচনকেন্দ্রিক সংঘর্ষ চলাকালে আওয়ামী লীগ সমর্থকদের পেটায় বিএনপি সমর্থকরা৷ ভোট গ্রহণের আগের রাত থেকে রোবববর ভোট গ্রহণের সময় বিরোধী দলের সঙ্গে ক্ষমতাসীন দল এবং নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে প্রাণ হারিয়েছে কমপক্ষে ২১ ব্যক্তি৷
গত বছরের ২৫ নভেম্বর নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন থেকে শনিবার পর্যন্ত বিএনপির নেতৃত্বাধীন বিরোধীদলীয় জোট ছয় দফায় ২৬ দিন অবরোধ কর্মসূচি পালন করেছে৷ এই সময় সারা দেশে প্রাণ হারিয়েছেন ১২৩ জন৷ আর রোববার নির্বাচনের দিন বিভিন্ন জায়গায় ব্যাপক সহিংসতার ঘটনা ঘটে৷ এতে নিহত কমপক্ষে ১৮ জন৷ সব মিলিয়ে এই নির্বাচনের জন্য প্রাণ দিতে হয়েছে কমপক্ষে ১৪১ জনকে৷
দশম জাতীয় সংসদ নির্বাচন সফল করতে সরকার ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করে৷ এজন্য ৫৯ জেলায় বিভিন্ন বাহিনীর প্রায় সাড়ে চার লাখ সদস্য মোতায়েন করা হয়৷ বাকি পাঁচটি জেলায় নির্বাচনের প্রয়োজন পড়েনি৷
[b]এত প্রাণহানি আগে ঘটেনি[/b]
১৯৯১ সালে গণতান্ত্রিক শাসনব্যবস্থা শুরুর পর রোববার পর্যন্ত ছয়টি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে৷ তবে এবারের মতো এতো প্রাণহানির ঘটনা এর আগে আর কোনো নির্বাচনে ঘটেনি৷ ১৯৯৬ সালে প্রধান বিরোধী দল আওয়ামী লীগসহ অন্যান্য রাজনৈতিক দলকে বাদ দিয়েই নির্বাচন করে বিএনপি৷ ওই বছর নির্বাচন ঘিরে প্রাণ হারান ৪১ জন৷ আর ২০০১ সালের নির্বাচন ঘিরে নিহত হয়েছিল ৩৮ জন৷ সবশেষ ২০০৮ সালের নির্বাচনে কোনো ধরনের সহিংসতাই হয়নি৷ কোনো প্রাণহানির খবরও পাওয়া যায়নি৷ এই নির্বাচনটি সেনা সমর্থিত সরকারের অধীনে হয়েছে৷
নির্বাচনে এত প্রাণহানির পরও পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার বলেন, কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও নির্বাচন ছিল শান্তিপূর্ণ৷ তাহলে এত প্রাণহানি কেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সবকিছু নির্বাচনের সঙ্গে মিলিয়ে ফেললে হবে না৷ শুধু নির্বাচন নয়, যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে৷ এর জন্যও একটি মহল সন্ত্রাস করছে৷ এতেও বিচ্ছিন্নভাবে কিছু সহিংসতার ঘটনা ঘটছে৷ তবে সবকিছু মিলিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণেই রয়েছে বলে দাবি করেন পুলিশের মহাপরিদর্শক৷
[b]সর্বোচ্চ প্রাণহানি গত বছর
[/b]নির্বাচনকেন্দ্রিক সহিংসতার পাশাপাশি গেল বছর রাজনৈতিক সহিংসতায় সর্বোচ্চ সংখ্যক প্রাণহানির ঘটনা ঘটে৷ মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের তথ্য মতে, গেল বছর জুড়ে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারের রায় এবং বছরের শেষদিকে একতরফা নির্বাচনের তফসিল ঘোষণা ও বিরোধী জোটের অবরোধ কর্মসূচির মতো রাজনৈতিক কর্মসূচিতে সারা বছরে ৫০৭ জন মারা গেছেন৷ আর আহত হয়েছেন ২২ হাজার ৪০৭ জন৷
রোবার নির্বাচনের দিন বিভিন্ন জায়গায় ব্যাপক সহিংসতায় প্রাণ হারান কমপক্ষে ১৮ জন
[b]তবে প্রাণহানি নতুন নয়[/b]
২০০১ সালে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলেও তার আগে সহিংসতার ঘটনা ঘটে৷ ওই বছরের পহেলা অক্টোবর অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণের আগের এক সপ্তাহে নির্বাচনকেন্দ্রিক সহিংসতায় ৩৮ জন প্রাণ হারান, আহত হন কমপক্ষে এক হাজার ৬৭২ জন৷ নির্বাচনি এলাকায় আধিপত্য বিস্তার, পেশিশক্তি প্রদর্শনসহ নানা করলে এই সহিংসতার ঘটনা ঘটে৷ এছাড়া ওই বছরজুড়ে রাজনৈতিক সহিংসতাও ছিল অনেক৷
১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি একতরফা নির্বাচন করে বিএনপি৷ ওই বছরের ৭ জানুয়ারি থেকে ৩০ মার্চ পর্যন্ত ২১ দিন হরতাল করেছে আওয়ামী লীগ৷ নির্বাচনের তফসিল ঘোষণার পর ৮ ও ৯ জানুয়ারি আওয়ামী লীগ ৪৮ ঘণ্টার হরতাল ডাকলেও তা উপেক্ষা করেই মনোনয়নপত্র জমা দেয়ার কাজ শেষ করে বিএনপি৷
এরপর ১৪ ফেব্রুয়ারি থেকে সারা দেশে ৪৮ ঘণ্টার হরতাল ও নির্বাচন প্রতিহতের ঘোষণা দেয় আওয়ামী লীগ৷ তারপরও নির্বাচন করে বিএনপি৷ এরপর শুরু হয় অসহযোগ৷
টানা অসহযোগের পর ১৯৯৬ সালের ২৬ মার্চ খালেদা জিয়া সংসদে নির্দলীয় সরকারের বিল পাসের পর অসহযোগ আন্দোলন শেষ হয়৷ টানা এ আন্দোলন চললেও ১৯৯৬ সালে রাজনৈতিক সহিংসতা এত ভয়াবহ ছিল না৷ ওই এক বছরে রাজনৈতিক সহিংসতায় মারা যান ৪৯ জন৷ এর মধ্যে তফসিল ঘোষণার পর নির্বাচনকেন্দ্রিক সহিংসতায় মারা গেছেন মোট ৪১ জন৷
১৯৯১ সালে গণতান্ত্রিক শাসনব্যবস্থা শুরুর পর রবিবার পর্যন্ত ছয়টি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলেও এবারের মতো এতো প্রাণহানির ঘটনা আগে আর ঘটেনি
[b]নির্বাচনের আগে প্রাণহানি ঘটে[/b]
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, দুঃখজনক হলেও সত্য যে বাংলাদেশের প্রতিটি সংসদ নির্বাচনের আগে রাজনৈতিক সহিংসতায় প্রাণহানি ঘটে৷ কিন্তু এটা খুব স্পষ্ট যে এবারের নির্বাচনের আগে যুদ্ধাপরাধীদের বিচার-প্রক্রিয়া বানচালের জন্য জামায়াত-শিবির উদ্দেশ্যপ্রণোদিতভাবে সারা দেশে বোমাবাজি ও পরিকল্পিত হত্যার মতো সহিংসতার ঘটনা ঘটাচ্ছে৷
এর সবকিছুকে রাজনৈতিক সহিংসতা বললে ঠিক বলা হবে না৷ তবে নির্বাচনের দিন এত বেশি প্রাণহানি অবশ্যই আমাদের উদ্বিগ্ন করে৷ আইন-শৃঙ্খলা বাহিনীর আরও বেশি সতর্ক হওয়া উচিত ছিল৷ তাতে প্রাণহানি অনেক কমানো যেত৷ সূত্র: ডিডব্লিউ
প্রাণহানির নতুন রেকর্ড
ঢাকা: নির্বাচন বর্জন করে তা প্রতিহতের ঘোষণা আগেই দিয়েছিল বিএনপিসহ ১৮ দল৷ কার্যত নভেম্বরে তফসিল ঘোষণার পর নির্বাচন প্রতিহতে মাঠে নামে তারা৷ তবে তাদের ঠেকাতে ব্যাপক প্রস্তুতি নিয়েছিল সরকারও৷ কিন্তু তারপরও প্রাণহানি থামানো যায়নি৷
ক্লাউড ও এআই ব্যবসায় রেকর্ড আয় মাইক্রোসফটের
প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফটের আয় আবারও নতুন রেকর্ড গড়েছে। ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকে প্রতিষ্ঠানটির মোট আয় হয়েছে ৯২ দশমিক ৩ বিলিয়ন ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৯ শতাংশ বেশি। এ নিয়ে টানা ১০ প্রান্তিকে আয়ের নতুন রেকর্ড করল প্রতিষ্ঠানটি।
বিক্ষোভে এখনও উত্তাল ফ্রান্স, প্যারিসে রেকর্ড ১ হাজার ২৬০ জন গ্রেপ্তার
শিক্ষা ব্যবস্থা সংস্কারের দাবিতে এক মাস আগে ফ্রান্সে যে আন্দোলন শুরু হয়েছিল, তা এখনও অব্যাহত আছে। আন্দোলনে সংশ্লিষ্টতার অভিযোগে এক মাসে রাজধানী প্যারিস থেকে রেকর্ড ১ হাজার ২৬০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
‘না খেয়ে দিন কাটে, দাম বাড়ে ধাপে ধাপে’ ২৫২ টাকা একলাফে বাড়িয়ে গ্যাসের নতুন রেকর্ড, দিশেহারা সাধারণ মানুষ
বিশেষ প্রতিবেদন: ১,৫৮৫ টাকা থেকে এক লাফেই ১,৮৩৭ টাকা! মাত্র ছয় মাসের ব্যবধানে পরপর পঞ্চমবারের মতো বাড়ানো হলো রান্নার কাজে ব্যবহৃত ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম। সরকারি হিসাবে এক ধাক্কায় দাম বেড়েছে ২৫২ টাকা, তবে দেশের খুচরা বাজারে নির্ধারিত এই মূল্যের চেয়েও এক থেকে দুই শত টাকা বেশি দিয়ে সিলিন্ডার কিনতে বাধ্য হচ্ছেন ভোক্তারা।
ডেঙ্গুতে একদিনে রেকর্ড ৫ জনের মৃত্যু
খুলনা বিভাগে ডেঙ্গু পরিস্থিতির অবনতি ঘটেছে। গত ২৪ ঘণ্টায় খুলনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে খুলনা জেলার হাসপাতালগুলোতে ৪ জন এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে একজনের মৃত্যু হয়। একই সময়ে বিভাগে নতুন করে ২৭৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
অভিষেকের রেকর্ড সেঞ্চুরিতে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করল ভারত
অভিষেক শর্মার বিধ্বংসী ব্যাটিংয়ের পর ভারতের বোলারদের দাপটে আফগানিস্তানকে বড় ব্যবধানে হারিয়েছে ভারত। নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে তৃতীয় টি-টোয়েন্টিতে ১২৭ রানের জয় তুলে নিয়ে তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে জিতে নিয়েছে স্বাগতিকরা।
















