নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায়  এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার রাত ৮টার দিকে খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে।
পারিবারিক সূত্রে জানা যায়, নিহত বিবি কুলসুম (১৯) উপজেলার চরহাজারী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নুর উদ্দিনের স্ত্রী।
সাত মাস আগে চরহাজারীর ২ নম্বর ওয়ার্ডের মাঝি বাড়ির নুর উদ্দিনের সঙ্গে চরকাকরা ইউনিয়নের বিবি কুলসুমের বিয়ে হয় বলে স্থানীয়রা টাইম নিউজকে জানান।
শুক্রবার সন্ধ্যায় কুলসুম ও নুর উদ্দিন নিজের ঘরে ছিলেন। এক সময় বাড়ির লোকজন কুলসুমের চিৎকার শুনতে পেয়ে সেখানে গিয়ে কুলসুমকে গলাকাটা অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তারা থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইন চার্জ  (ওসি) সাজেদুর রহমান সাজিদ বিষয়টি নিশ্চিত করে টাইম নিউজকে জানান, স্থানীয়দের ধারণা, নুর উদ্দিন নিজেই তার স্ত্রীকে গলা কেটে হত্যা করেছে। তবে নুর উদ্দিন মানসিক ভারসাম্যহীন বলে তারা জানায়।
ওসি জানান , এ ঘটনায় নুর উদ্দিনকে আটক করেছে পুলিশ এবং  এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
[b]নোয়াখালী,১মার্চ,(টাইমনিউজবিডি)//এসএইচ [/b]