শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে বাচ্চু মিয়া নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে বিমানবন্দর থানা পুলিশ।
শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলের পেছনে নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত বাচ্চু মিয়া বিশ্ববিদ্যালয়সংলগ্ন বড়গুল এলাকার ইজ্জত উল্লাহর ছেলে বলে জানাগেছে।
স্থানীয়রা জানান, সকালে লোকজন ক্ষেতে কাজ করতে যেয়ে টিলায় লাশ দেখে থানায় খবর দিলে বিমানবন্দর থানা পুলিশ লাশটি উদ্ধার করে।
বিমানবন্দর থানার উপপরিদর্শক আবদুর রহীম জানান, মৃতদেহের শরীরের নানা স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
ঢাকা, ২৮ ফেব্রুয়ারি, (টাইমনিউজবিডি.কম) // এসআর
শ্রেণীহীন
শাবিতে যুবকের লাশ উদ্ধার
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে বাচ্চু মিয়া নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে বিমানবন্দর থানা পুলিশ। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলের পেছনে নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়।





