চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় সাংগঠনিক নথিপত্রসহ স্থানীয় জামায়াতের তিন নেতাকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন- উপজেলার নাগদহ ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক ও চিলাভালকি গ্রামের তোফাজ্জেল আলী জোয়ার্দারের ছেলে জামায়াতনেতা আমজাদ হোসেন জোয়ার্দার (৪৫), জাঁহাপুর গ্রামের পশ্চিমপাড়া জামে মসজিদের ইমাম ও জোড়াগাছা গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে জামায়াতনেতা আব্দুল কাদের (৫০) এবং একই গ্রামের ওয়ার্ড জামায়াতের সভাপতি ভাগ্যিবান মণ্ডলের ছেলে দুধ মল্লিক (৫৫)।
মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার জাঁহাপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।
এই প্রসঙ্গে আলমডাঙ্গা থানার অফিসার ইন চার্জ (ওসি) রফিকুল ইসলাম টাইম নিউজ বিডিকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জাঁহাপুর গ্রামে মসজিদের পাশে অভিযান চালিয়ে গোপনে বৈঠকরত অবস্থায় তিনজন জামায়াত নেতাকে স্থানীয় জনগণের সহায়তায় আটক করে পুলিশ।
আটককৃত জামায়াত নেতারা কোনো নাশকতামূলক কাজের পরিকল্পনা করছিলেন বলে জানিয়েছে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে আজ বুধবার তাদের আদালতে সোপর্দ করা হবে বলেও নিশ্চিত করেছে পুলিশ।
[b]চুয়াডাঙ্গা, ২৯ জানুয়ারি, (টাইমনিউজবিডি),//এসএইচ[/b]
শ্রেণীহীন
তিন জামায়াত নেতা আটক
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় সাংগঠনিক নথিপত্রসহ স্থানীয় জামায়াতের তিন নেতাকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন- উপজেলার নাগদহ ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক ও চিলাভালকি গ্রামের তোফাজ্জেল আলী জোয়ার্দারের ছেলে জামায়াতনেতা আমজাদ হোসেন জোয়ার্দার (৪৫), জাঁহাপুর গ্রামের পশ্চিমপাড়া জামে মসজিদের ইমাম ও জোড়াগাছা গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে জামায়াতনেতা আব্দুল কাদের (৫০) এবং একই গ্রামের ওয়ার্ড জামায়াতের সভাপতি ভাগ্যিবান মণ্ডলের ছেলে দুধ মল্লিক (৫৫)





