বাংলাদেশের গড়া আরও একটি নতুন রেকর্ডে শামিল হতে রাজশাহীতেও একসঙ্গে সুর মিলিয়ে হৃদয়ের স্পন্দনে হাজারো বাঙালি গাইলেন জাতীয় সংগীত।
বুধবার বেলা ১১টা ২০ মিনিটে রাজধানীর জাতীয় প্যারেড গ্রাউন্ডে ওঠা সুরে কণ্ঠ মিলিয়ে হাজারো বাঙালি গেয়ে উঠেন, ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি...’।
প্রিয় প্রাণের সংগীত গাওয়ার মুহূর্তে যেন খানিক সময়ের জন্য থমকে দাঁড়ায় গোটা নগরী। যে, যেখানে, যে অবস্থায় ছিলেন সেভাবেই দাঁড়িয়ে যান, কণ্ঠ মেলান জাতীয় সংগীতের সুরে।
লাখো কণ্ঠে জাতীয় সংগীত গাওয়ার অংশ হিসেবে রাজশাহীর চারটি পয়েন্টে দাঁড়িয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ‘সোনার বাংলা’র সুর তোলেন।
মহানগরীর সাহেব বাজার, রাজশাহী বিশ্ববিদ্যালয় শহীদ মিনার, কোর্ট শহীদ মিনার ও রাজশাহী জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনও এই কর্মসূচিতে অংশ নেয়।
এছাড়া একসঙ্গে জাতীয় সংগীত গাইতে জনস্রোত নামে শহরের রাজপথে। কেবল রাজশাহী শহর নয়, গোটা জেলার লাখো মানুষও কণ্ঠ মিলিয়েছেন ‘আমার সোনার বাংলা’য়। প্রত্যন্ত গ্রামে থাকা মানুষগুলোও এসময় গলা মিলিয়েছেন টেলিভিশন সেটের সামনে বসে।
[b]ঢাকা, ২৬ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শ্রেণীহীন
‘লাখো কণ্ঠে সোনার বাংলা’ ধ্বনিত রাজশাহীতে
বাংলাদেশের গড়া আরও একটি নতুন রেকর্ডে শামিল হতে রাজশাহীতেও একসঙ্গে সুর মিলিয়ে হৃদয়ের স্পন্দনে হাজারো বাঙালি গাইলেন জাতীয় সংগীত। বুধবার বেলা ১১টা ২০ মিনিটে রাজধানীর জাতীয় প্যারেড গ্রাউন্ডে ওঠা সুরে কণ্ঠ মিলিয়ে হাজারো বাঙালি গেয়ে উঠেন





