গাজীপুর সদরের দেশি পাড়ার একটি ফোম ফ্যাক্টরিতে আগুন লেগে দগ্ধ হয়েছেন পাঁচজন। এর মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।
শনিবার রাত সাড়ে ৯টার দিকে আগুন লাগে।
দগ্ধ ব্যক্তিরা হলেন- মো আলমগীর (২৭) শরীরের ১৭ শতাংশ এবং সামিউল ইসলামের (৩৫) শরীরের ১৫ শতাংশ পুড়ে গেছে। তবে কামাল হোসেন (৪০),আকিবুল হক (২৮) ও আব্দুল বাতেনের (৩২) অবস্থা কিছুটা ভালো।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে কর্তব্যরত চিকিৎসক জানান,পাঁচজনের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর। তবে বাকি তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হবে।
[b]ঢাকা,২৫ শে মে (টাইম নিউজবিডি.কম)/কেএ[/b]