বকচর সীমান্ত থেকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দুই সদস্যকে ধরে নিয়ে গেছে ভারত সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এ তথ্যটি নিশ্চিত করেছেন, ৩৭ বিজিবি কোম্পানীর নায়েক সাহাবুদ্দিন।
তিনি জানান, পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদের লালগোলা থানার খান্দুয়া ক্যাম্পে বিজিবির সদস্য দুজনকে রাখা হয়েছে।
ওই দু বিজিবি সদস্যের পরিচয় প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়ে তিনি বলেন, বিজিবি ৩৭ কোম্পানির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিম খান ওই দুই বিজিবি সদস্যদের ছাড়িয়ে আনতে হাকিমপুর ক্যাম্পে বিএসএফ- এর সাথে সাক্ষাত করতে গেছে। কখন কিভাবে কি কারণে এই বিজিবির ২ সদস্যকে ধরে নিয়ে গেছে তা নিশ্চিত করতে পারেননি তিনি।
তবে অন্য একটি বিশ্বস্ত সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জের বকচর বিওপি ক্যাম্পের দুই সদস্য গত শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে সীমান্তের ৩৭ নম্বর মেইন পিলারের ৮-৯ নম্বর সাব-পিলারের কাছে গেলে বিএসএফের খান্দুয়া বিওপি ক্যাম্পের সদস্যরা তাদের নিয়ে যায়।
বিজিবি ৩৭ কোম্পানির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিম খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ব্যস্ত আছি। সন্ধ্যায় এসব ব্যাপারে বিস্তারিত জানাবেন বলে তিনি মোবাইল ফোনের লাইন কেটে দেন।
[b]ঢাকা, জেইউ, ৮ মার্চ ( টাইমনিউজবিডি.কম ) //এসএইচ[/b]
শ্রেণীহীন
বিজিবির ২ সদস্যকে ধরে নিয়ে গেছে বিএসএফ
বকচর সীমান্ত থেকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দুই সদস্যকে ধরে নিয়ে গেছে ভারত সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এ তথ্যটি নিশ্চিত করেছেন, ৩৭ বিজিবি কোম্পানীর নায়েক সাহাবুদ্দিন





