খুলনায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইদল গ্রামবাসীর সংঘর্ষে কাজী ওলিয়ার রহমান (৬৩) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার রাতে জেলার তেরখাদা বাজার হাড়ীখালী এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান,আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ধ্যায় ইছামতি ও হাড়ীখালী গ্রামের দুই জনের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে হাড়ীখালী গ্রামের সাকিল দল বল নিয়ে কাজী ওলিয়ার রহমানকে কুপিয়ে জখম করে।
আহত অবস্থায় ওলিয়ার রহমানকে তেরখাদা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে রাত ১০টার দিকে ওলিয়ারকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আনার পথে মারা যান তিনি।
[b]ঢাকা, ১৫ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]
শ্রেণীহীন
আধিপত্য ধরে রাখতে খুন
খুলনায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইদল গ্রামবাসীর সংঘর্ষে কাজী ওলিয়ার রহমান (৬৩) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার রাতে জেলার তেরখাদা বাজার হাড়ীখালী এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা





