[b]মাদ্রিদ: [/b]বিশ্বের অন্যতম সেরা গোলরক্ষক এবং স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইকার ক্যাসিয়াস বছরের শুরুতেই জীবনের অন্যতম সেরা উপহার পেলেন। শুক্রবার তিনি প্রথমবারের মতো বাবা হয়েছেন। তার জীবনসঙ্গীনি টিভি প্রতিবেদক সারা কারবোনেরো স্থানীয় এক হাসপাতালে পুত্র মার্টিনকে জন্ম দেন।
আর বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা অজস্র ভক্তবৃন্দকে এ সুখবর জানান ক্যাসিয়াস নিজেই। তিনি বলেন,"আমি জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও আনন্দময় মুহূর্তটি আপনাদের সবার সঙ্গেই ভাগাভাগি করতে চাই। তা হচ্ছে আমার সন্তানের জন্মগ্রহণ।"
ভক্তদের উদ্দেশ্যে পাঠানো এক বিবৃতিতে ক্যাসিয়াস আরো উল্লেখ করেন,"মার্টিন (ক্যাসিয়াসের ছেলে,ওজন ৩.৮৫ কিলোগ্রাম বা ৮.৫ পাউন্ড) এবং তার মা পরিপূর্ণ সুস্থ আছে এবং তারা এখন বিশ্রাম নিচ্ছে।"
৩২ বছর বয়সী স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ক এবং দুবার ইউরোজয়ী স্পেন দলের সদস্য ক্যাসিয়াস চার বছর আগে বিশ্বকাপ ফাইনাল শেষে প্রেমিকা ও টিভি প্রতিবেদক সারা কারবোনেরোকে সমস্ত বিশ্বের সামনে চুম্বন করে আনুষ্ঠানিকভাবে তাদের ভালোবাসার সম্পর্ক তুলে ধরেন বিশ্ববাসীর কাছে। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ২০১০ সালের বিশ্বকাপের ফাইনালে স্পেন অতিরিক্ত সময়ে আন্দ্রেস ইনিয়েস্তার দেয়া গোলে নেদারল্যান্ডসকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ জেতে। সেই বিশ্বকাপে ক্যাসিয়াস ও ২৯ বছর বয়সী কারবোনেরোর প্রেম বেশ রসাল আলোচনার জন্ম দেয়।
শ্রেণীহীন
পুত্র সন্তানের বাবা হলেন ক্যাসিয়াস
মাদ্রিদ: বিশ্বের অন্যতম সেরা গোলরক্ষক এবং স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইকার ক্যাসিয়াস বছরের শুরুতেই জীবনের অন্যতম সেরা উপহার পেলেন। শুক্রবার তিনি প্রথমবারের মতো বাবা হয়েছেন। তার জীবনসঙ্গীনি টিভি প্রতিবেদক সারা





