[b]ঢাকা:[/b] রাজধানীর মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কয়েকজন যাত্রী আহত হয়েছেন।
পুলিশ জানায়, সকালে মিরপুরের সনি সিনেমা হলের পাশে স্বাধীন বাংলা মার্কেটের সামনে বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। যাত্রীবাহী এ বাসটি মিরপুর-আজিমপুর রুটে চলাচলকারী। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা বাসের আগুন নেভান। এর আগেই বাসটি পুরোপুরি পুড়ে যায়। এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।