কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানার গজনবীপুর মাঠ থেকে বাদশা (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার বেলা ১১টার দিকে সদর উপজেলার চাপাইগাছী বিল এলাকার গজনবীপুর মাঠের একটি ভুট্টা ক্ষেতের ভেতর ওই যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে ইবি থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।
ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দূবৃর্ত্তরা বাদশাকে শ্বাসরোধ করে হত্যা করেছে। নিহত বাদশা ইবি থানার উজান গ্রামের মনোহর মন্ডলের ছেলে।
[b]ঢাকা, ১৯ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এনএস[/b]