মো. ইউনুচ নামে উপজেলা ছাত্রলীগের এক নেতাকে একটি বিদেশি রিভলবারসহ আটক করেছে র্যা ব-৮ এর সদস্যরা। ইউনুচ পটুয়াখালী বাউফল উপজেলা ছাত্রলীগের একাংশের প্রচার সম্পাদক।
শনিবার দুপুর ২টায় বাউফল উপজেলার নাজিরপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
র্যা ব জানায়, গোপন সংবাদ পেয়ে তারা বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের ছোটডালিমা ব্রিজ এলাকায় সাদা পোশাকে অবস্থান নেন। সেখান থেকে ইউনুচকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি চালিয়ে একটি বিদেশি রিভলবার উদ্ধার করা হয়। ইউনুচরে সঙ্গে থাকা জসিম নামে আরেক যুবককেও আটক করেছে র্যা ব সদস্যরা।
[b]ঢাকা, ১২ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]