কক্সবাজারের পেকুয়া ও মহেশখালী উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় ৪ লবণচাষীর মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। এসময় আহত হয়েছেন আরও ৫ জন।
জেলার পেকুয়ায় শুক্রবার সকাল ১০টায় ও মহেশখালীতে দুপুর ১টার দিকে পৃথক দুটি ঘটনায় এই মৃত্যুর ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, পেকুয়ার উজানটিয়াতে জামাল হোসেন (৩৫) ও ফরিদুল আলম (২৮) এবং মহেশখালীর ধলঘাটায় আমির হোসেন (২৪) ও মো. সুমন (২৮) বজ্রপাতে মারা যান।
মহেশখালীর ধলঘাটার ইউপি চেয়ারম্যান আহছান উল্লাহ বাচ্চু ও পেকুয়ার রাজাখালীর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। আহতদের চকরিয়া উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
[b]কক্সবাজার, ৪ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শ্রেণীহীন
কক্সবাজারে বজ্রপাতে ৪ লবণচাষীর মৃত্যু
কক্সবাজারের পেকুয়া ও মহেশখালী উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় ৪ লবণচাষীর মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। এসময় আহত হয়েছেন আরও ৫ জন। জেলার পেকুয়ায় শুক্রবার সকাল ১০টায় ও মহেশখালীতে দুপুর ১টার দিকে পৃথক দুটি ঘটনায় এই মৃত্যুর ঘটনা ঘটে।





