কুমিল্লায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শিবির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করলে পুলিশের সাথে ছাত্রশিবিরের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন।
সোমবার সকাল ১০টায় নগরীর সাত্তার খান প্লাজার সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন- শিবির নেতা শাহাদাত হোসেন (২৪), ইলিয়াস হোসেন (২৫), বিল্লাল হোসেন (২৪), সাজ্জাদ হোসেন (২১) ও গোলাম কিবরিয়ায় (২০)।
তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কোতোয়ালি থানার ওসি(তদন্ত) মো. সামসুজ্জামান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
[b]ঢাকা, ২৮ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এসএইচ[/b]