ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী উপজেলার মণ্ডুমালা সীমান্তের ওপারে মো. খলিলউদ্দিন (২৮)নামে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ।
আটক খলিলউদ্দিন ওই উপজেলার রত্নাই কাশিবাড়ী গ্রামের উলফু মিঞার ছেলে।
বুধবার দিবাগত রাত ১০টার দিকে মণ্ডুমালা সীমান্তে ৩৮২ নম্বর পিলার ও ৫ নং সাব পিলার এলাকায় ভারতের ১’শ গজ অভ্যন্তরে ১২১ সোনামতির বিএসএফ সদস্যরা তাকে আটক করে।
বিজিবি জানায়, খলিলউদ্দিন প্রায় দেড় মাস আগে সীমান্তের ওপারে যায় এবং আজই বৈধ কাগজপত্র না দেখাতে পেরে বিএসএফ’র হাতে ধরা পরে।
৩০ বিজিবি’র ঠাকুরগাঁও ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল কামাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আটক ব্যক্তিকে ফেরত চেয়ে পতাকা বৈঠকের উদ্দেশ্যে বিএসএফ’র কাছে চিঠি পাঠানো হয়েছে।
ঢাকা, ২৪ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ
শ্রেণীহীন
ঠাকুরগাঁয়ে বিএসএফের হাতে আটক বাংলাদেশি
ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী উপজেলার মণ্ডুমালা সীমান্তের ওপারে মো. খলিলউদ্দিন (২৮)নামে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ। আটক খলিলউদ্দিন ওই উপজেলার রত্নাই কাশিবাড়ী গ্রামের উলফু মিঞার ছেলে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে মণ্ডুমালা সীমান্তে ৩৮২ নম্বর পিলার ও





