রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অ্যাডভোকেট ২ দিনের সফরে রোববার কক্সবাজার আসছেন। রাষ্ট্রপতির প্রটোকল অফিসার শেখ রাসেল হাসান স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
জেলা প্রশাসক মো. রুহুল আমিন জানান, রাষ্ট্রপতির কক্সবাজার সফর উপলক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
রোববার দুপুর ১২টায় হেলিকপ্টারযোগে রাষ্ট্রপতি প্রবালদ্বীপ সেন্টমার্টিন পৌঁছাবেন। বেলা সাড়ে ৩টায় তিনি কক্সবাজারে ইনানী সমুদ্রসৈকতে যাবেন। ইনানী রিসোর্টে তিনি রাত যাপন করবেন। সোমবার সকালে রাষ্ট্রপতি রামুর বৌদ্ধপল্লি ও মন্দির পরিদর্শন করবেন। রাষ্ট্রপতি ওই দিন বেলা একটার দিকে ঢাকার উদ্দেশে রামু ত্যাগ করবেন।
[b]ঢাকা, এমএইচ, ৯ মার্চ (টাইম নিউজবিডি.কম)//এএইচ[/b]
শ্রেণীহীন
দু'দিনের সফরে কক্সবাজারে রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অ্যাডভোকেট ২ দিনের সফরে রোববার কক্সবাজার আসছেন। রাষ্ট্রপতির প্রটোকল অফিসার শেখ রাসেল হাসান স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। জেলা প্রশাসক মো. রুহুল আমিন জানান, রাষ্ট্রপতির কক্সবাজার সফর উপলক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।





