নরসিংদীর বেলাব উপজেলার উজিলাব ইউনিয়নের চর আমলাব গ্রাম থেকে আজিম উদ্দিন (২৫) নামে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজিম উদ্দিন উপজেলার চরউজিলাব গ্রামের বাসিন্দা।
বুধবার সকাল ৯টার দিকে চর আমলাব গ্রামের একটি ক্ষেত থেকে লাশ উদ্ধার করা হয়। বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম টাইমনিউজবিডিকে জানান, মঙ্গলবার রাতে আজিম উদ্দিন মোবাইল ফোনে একটি কল পেয়ে বাড়ি থেকে বের হয়ে যান। এরপর তিনি আর বাড়ি ফিরে আসেননি।
বুধবার সকালে চর আমলাব গ্রামের একটি ক্ষেতে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়।
ওসি জানান,আজিম উদ্দিনকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
[b]ঢাকা, জানুয়ারি ২৯ (টাইমনিউজবিডি.কম) // জিই[/b]
শ্রেণীহীন
নরসিংদীতে কৃষকের লাশ উদ্ধার
নরসিংদীর বেলাব উপজেলার উজিলাব ইউনিয়নের চর আমলাব গ্রাম থেকে আজিম উদ্দিন (২৫) নামে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজিম উদ্দিন উপজেলার চরউজিলাব গ্রামের বাসিন্দা।





