ভোটার তালিকায় সংরক্ষিত তথ্য নির্বাচন কমিশনের ওয়েভসাইটে উন্মুক্ত করা হচ্ছে না। বৃহস্পতিবার নির্বাচন কমিশন সচিবালয়ে ৭৯ তম কমিশন বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
ইসি সূত্র জানায়,জাতীয় পরিচয়পত্রের সেবাকে সহজীকরণ করতে বাংলাদেশ ব্যাংক নির্বাচন কমিশনকে চিঠি দেয়। এ চিঠির পরিপেক্ষিতে কমিশন বৈঠকে ভোটার তালিকায় সংরক্ষিত তথ্য নির্বাচন কমিশনের  ওয়েভসাইটে উন্মুক্ত করা করা যায় কিনা তা উপাস্থাপন করা হয়।
কমিশন বৈঠকে এ প্রস্তাবটি  নাকচ করে দেয়া হয়। তবে,কমিশন বৈঠকে বলা হয়,বিষয়টি আরও গভীরভাবে আলোচনা করে দেখতে হবে।
বৈঠকে বলা হয়,নাগরিকের ব্যক্তিগত তথ্য সবার জন্য উন্মুক্ত থাকলে অপরাধীরা এর সুযোগ নিতে পারে,যা ভোটারদের ঝুঁকিতে ফেলতে পারে।
জাতীয় পরিচয় নিবন্ধন (সংশোধন) আইন,২০১৩ এর ধারা ১৩(২) অনুযায়ী কমিশনে সংরক্ষিত তথ্য-উপাত্ত গোপনীয় বলে বিবেচিত। ভোটারদের সব তথ্য উন্মুক্ত করতে হলে আইন সংশোধন করতে হবে।
সূত্র আরোও জানায়,বাংলাদেশ ব্যাংক,এনবিআরসহ কয়েকটি প্রতিষ্ঠান নাগরিক সেবা নিশ্চিত করতে ইসির তথ্যভান্ডার থেকে নাগরিক তথ্য ব্যবহার করে থাকে। এ বিষয়ে ইসির সঙ্গে প্রতিষ্ঠানগুলোর নির্দিষ্ট চুক্তি রয়েছে। সম্প্রতি বাংলাদেশ ব্যাংক নাগরিকদের আরো ২ ধরণের তথ্য দেখার অনুমতি চেয়েছে। এর আগে জাতীয় পরিচয়পত্রের তথ্য যাচাইয়ের জন্য তথ্যভান্ডারে প্রবেশাধিকার চেয়ে আবেদন করেছে  র্যা পিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যা ব), পুলিশের বিশেষ শাখা (এসবি),সামরিক প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা (ডিজিএফআই),বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুরেলটরি কমিশন (বিটিআরসি),পরিসংখ্যান ব্যুরো,প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্প,সমাজসেবা অধিদপ্তর এবং ডিজিটাল স্বাক্ষর প্রদানকারী কর্তৃপক্ষ। আর এ কারণে ৭৯ তম কমিশন বৈঠকে এ বিষয়টি তোলা হয়।
এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনার মোহাম্মদ আব্দুল মোবারক বলেন,বাংলাদেশ ব্যাংকের সঙ্গে নির্বাচন কমিশনের  চুক্তি অনুযায়ী কমিশনের সার্ভার থেকে সুনির্দিষ্ট ৬টি তথ্য দেখার অনুমোদন দেয়া হয়। বাংলাদেশ আরেও দু'টি  আবেদন করেছে। এ তথ্য দেয়া যাবে কিনা তার আজকের কমিশন বৈঠকে আলোচনা করা হয়েছে । বৈঠকে ভোটার তালিকায় সংরক্ষিত তথ্য নির্বাচন কমিশনের  ওয়েভসাইটে উন্মুক্ত করা হচ্ছে না বলে সিদ্ধান্ত নেয়া হয়েছে।
[b]ঢাকা, এএম, ৮ মে (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]