দশ ট্রাক অস্ত্র মামলায় জামায়াতের আমীর মাওলানা মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদে জামায়াতের ডাকা বৃহস্পতিবারের সকাল-সন্ধ্যা হরতালে পাবনায় মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে জামায়াত-শিবির নেতাকর্মীরা।
হরতাল শুরুর পর সকাল সাতটার দিকে পাবনা-ঢাকা মহাসড়কের রাজাপুর ক্যালিকো কটন মিলের সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা।
এছাড়া ঈশ্বরদী-কুষ্টিয়া মহাসড়কের নতুনহাট গোলচত্তর এলাকায়ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে হরতাল সমর্থকরা।
হরতালে পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে আভ্যন্তরীন ও দুরপাল্লার রুটে ভারী যান চলাচল বন্ধ থাকলেও অটোরিকশা, নছিমন, করিমন চলতে দেখা গেছে। বেলা বাড়ার সাথে সাথে শহরের দোকানপাট খুলতে শুরু করেছে।
পাবনার পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ জানান, নাশকতা ঠেকাতে শহর ও এর আশপাশের গুরুত্বপূর্ন স্থানসমূহে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। জোরদার করা হয়েছে র্যারব-পুলিশের টহল।
জেলার কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি বলে জানান পুলিশ সুপার।
[b]ঢাকা, বৃহস্পতিবার ৬ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শ্রেণীহীন
পাবনায় মহাসড়কে টায়ার জ্বালিয়ে পিকেটিং
শ ট্রাক অস্ত্র মামলায় জামায়াতের আমীর মাওলানা মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদে জামায়াতের ডাকা বৃহস্পতিবারের সকাল-সন্ধ্যা হরতালে পাবনায় মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে জামায়াত-শিবির নেতাকর্মীরা।





