[b]নেত্রকোনা[/b]: দশম সংসদ নির্বাচন পরবর্তী সহিংসতায় নেত্রকোনায় কলমাকান্দা উপজেলার সদর ইউনিয়নের বটতলা গ্রামের কালী মন্দিরে আগুন দিয়েছে আওয়ামী লীগের বিদ্রোহী পক্ষ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার ভোর রাতে মন্দিরের তালা ভেঙ্গে কেরোসিন ঢেলে ভেতরে আগুন ধরিয়ে দেয় তারা।
এ সময় মন্দিরের ভেতরের মূল্যবান জিনিসপত্র লুট করে তারা। ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আব্দুল খালেক জানান, আওয়ামী লীগের মানোনীত প্রার্থী দশম জাতীয় সংসদের নির্বাচিত এমপি ছবি বিশ্বাসকে ভোট দেয়ায় নিজ দলের বিদ্রোহী পক্ষের লোকেরা এ ঘটনা ঘটিয়েছে।
দুপুরে নবনির্বাচিত সংসদ সদস্য ছবি বিশ্বাস, পুলিশ সুপার জাকির হোসেন খান, কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুল ইসলামসহ বিজিবি সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পুলিশ সুপার জাকির হোসেন খান জানান, যে বা যারা এ ঘটনার সঙ্গে জড়িত তাদের সনাক্ত করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জেলা প্রশাসকের পক্ষে ক্ষতিগ্রস্ত মন্দির সংস্কারের ঘোষণা দেন।
মন্দিরে আগুন দিয়েছে আওয়ামী লীগ
নেত্রকোনা: দশম সংসদ নির্বাচন পরবর্তী সহিংসতায় নেত্রকোনায় কলমাকান্দা উপজেলার সদর ইউনিয়নের বটতলা গ্রামের কালী মন্দিরে আগুন দিয়েছে আওয়ামী লীগের বিদ্রোহী পক্ষ। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার ভোর রাতে মন্দিরের তালা ভেঙ্গে কেরোসিন ঢেলে ভেতরে আগুন ধরিয়ে দেয় তারা।
শ্রমিক আন্দোলন মোকাবিলায় অতিরিক্ত বল প্রয়োগ না করার সিদ্ধান্ত সরকারের
পোশাক শ্রমিকদের টানা কয়েক দিনের আন্দোলন, সড়ক অবরোধ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনের অতিরিক্ত বল প্রয়োগ না করার নির্দেশ দিয়েছে সরকার। একই সঙ্গে শ্রমিকদের ন্যায্য দাবির বিষয়ে আলোচনার মাধ্যমে সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে মজুরি বোর্ড গঠনের পর প্রথম সভাও অনুষ্ঠিত হয়েছে। এমন পরিস্থিতিতে শ্রমিকদের কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
‘শিল্পাঞ্চলে অস্থিরতার জন্য সরকারের অপরিপক্ব সিদ্ধান্ত দায়ী’
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক পর্ষদের সদস্য আব্দুল হান্নান মাসউদ বলেছেন, দেশের শিল্পাঞ্চলগুলোতে যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে, তার জন্য সরকারের অপরিকল্পিত ও অপরিপক্ব সিদ্ধান্ত দায়ী। শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করার পাশাপাশি শিল্পকারখানার মালিক ও শ্রমিকদের সঙ্গে আলোচনা করে সংকট সমাধান করুন।
শ্রমিক অসন্তোষকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: রিজভী
শ্রমিক অসন্তোষকে কাজে লাগিয়ে সরকারকে বেকায়দায় ফেলতে দেশি-বিদেশি বিভিন্ন মহল ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি দাবি করেন, পরাজিত শক্তি শ্রমিকদের ভুল বুঝিয়ে রাস্তায় নামানোর চেষ্টা করছে। তবে এসব ষড়যন্ত্র মোকাবিলা করে গণতন্ত্রের ভিত্তি মজবুত করতে সরকার কাজ করছে।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ শ্রমিকদের বিক্ষোভে কিছু শিল্পমালিক,সাবেক এমপি-মন্ত্রীরাও জড়িত
পোশাকশ্রমিকদের চলমান বিক্ষোভকে ঘিরে অস্থিরতা তৈরির অভিযোগ উঠেছে কয়েকজন শিল্পমালিকের বিরুদ্ধে। তাদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিরা রয়েছেন। এ ছাড়া সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রীরাও এতে জড়িত বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
আমুসহ ৭ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল
চব্বিশের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী আমির হোসেন আমুসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফরমাল চার্জ (আনুষ্ঠানিক অভিযোগ) দাখিল করা হয়েছে।
















