[b]কিশোরগঞ্জ:[/b] জেলার তাড়াইল উপজেলার কাজলা আলিম মাদরাসা কেন্দ্রে বেলা ১টার দিকে গিয়ে দেখা যায় প্রায় ৯০ ভাগ ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। কিন্তু কেন্দ্রে কোন ভোটারের উপস্থিতি দেখা যায়নি।
প্রিসাইডিং অফিসার আবদুল কুদ্দুস জানান, কেন্দ্রের দুই হাজার ১১৯ ভোটের মধ্যে এক হাজার ৮০০ ভোট পড়েছে।
সরেজমিনে গিয়ে কোনো ভোটার দেখা যায়নি। ভোটার কোথায়, জানতে চাইলে তিনি বলেন, সবাই আগেভাগে ভোট দিয়ে চলে গেছেন। এ জন্য কেনো ভোটার দেখা যাচ্ছে না।
পোলিং অফিসার মুজাহিদুল ইসলাম জানান, সবাই ভোট দিয়ে চলে গেছে। এ জন্য কেন্দ্রে কেউ নেই।
করিমগঞ্জের আরেকটি কেন্দ্র নেয়ামতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেখা যায় কেন্দ্রের ২৫১৭ ভোটের মধ্যে মাত্র ২০৯টি ভোট পড়েছে। প্রিসাইডিং অফিসার আতাউর রহমান এ তথ্য জানান।
নেয়ামতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা ফারুক নাদিম জানান, লোকজন দুপুরের পরে আসবে।
শ্রেণীহীন
ভোটারবিহীন কেন্দ্রে ভোট পড়েছে ৯০ ভাগ
কিশোরগঞ্জ: জেলার তাড়াইল উপজেলার কাজলা আলিম মাদরাসা কেন্দ্রে বেলা ১টার দিকে গিয়ে দেখা যায় প্রায় ৯০ ভাগ ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। কিন্তু কেন্দ্রে কোন ভোটারের উপস্থিতি দেখা যায়নি।





